1. admin@banglarmuktokontho.com : admin :
মনোহরদীতে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায়ী সংবর্ধনা প্রদান - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

মনোহরদীতে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায়ী সংবর্ধনা প্রদান

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১১৯ Time View

মনোহরদীতে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায়ী সংবর্ধনা প্রদান

মো.এমরুল ইসলাম ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ নরসিংদীর মনোহরদীতে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২০ অক্টোবর)সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিদায়ী নির্বাহী অফিসার হাছিবা খান এর বিদায় উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন,উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বরত সরকারী কর্মকর্তাগণ,বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার প্রধানগণ এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার বিদায়ী বক্তব্যে উপজেলায় দায়িত্ব সকল কর্মকর্তা ও মনোহরদী বাসীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন,আপনাদের অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতা সব-সময় আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে,প্রায় ১ বছর আপনাদের সাথে অতিবাহিত করে বদলিজনিত কারণে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ দায়িত্ব পালন করতে যাচ্ছি। নতুন কর্মস্থলে আমি যেন নিষ্ঠার সাথে কাজ করতে পারি,সেজন্যে সকলের নিকট দোয়া কামনা করছি। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাগণ, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার প্রধানগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব কালীন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন ও পরবর্তী কর্মস্থলে নিষ্ঠার সাথে দায়িত্বপালনে উত্তরোত্তর সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই