1. admin@banglarmuktokontho.com : admin :
একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু,দীর্ঘদিনের মনোবাসনা পূর্ণ   - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু,দীর্ঘদিনের মনোবাসনা পূর্ণ  

মোঃ জাহিদুর রহিম মোল,জেলা প্রতিনিধি রাজবাড়ী।।
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১২৩ Time View

একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু,দীর্ঘদিনের মনোবাসনা পূর্ণ
 
মোঃ জাহিদুর রহিম মোল,জেলা প্রতিনিধি রাজবাড়ী।।
স্বামী-স্ত্রী দুজনেই জীবদ্দশায় কামনা করতেন একইসঙ্গে যেন তারা মৃত্যুবরণ করেন। অলৌকিকভাবে তাদের এই ইচ্ছা পূরণ হয়েছে। একই দিনে আব্দুল কাদের ও জাহানারা বেগম দম্পতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জাহানারা বেগমের ভাগিনা মো. জাকির হোসেন জানান,বার্ধক্যজনিত অসুস্থতায় ১৯ নভেম্বর সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহানারা বেগম। প্রথমে স্বামী আব্দুল কাদেরের কাছে গোপন রাখা হয় স্ত্রীর মৃত্যুর খবর।
গভীর রাতে এ খবর জানতে পেরে সকালে স্ত্রীর লাশ দেখার আগেই মারা যান আব্দুল কাদের। পরে দুপুরে স্বামী-স্ত্রীর জানাজা শেষে পাশাপাশি কবরস্থানে দাফন করা হয়। আব্দুল কাদের রাজবাড়ী সদরের আলীপুর এক নম্বর কলোনি গুচ্ছগ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স ৮৫ বছর এবং তার স্ত্রী জাহানারা বেগমের বয়স হয়েছিল ৭৫ বছর। স্থানীয়রা ও পরিবারের সদস্যরা জানায়, তারা বেঁচে থাকতে সব সময় কামনা করতেন একসঙ্গেই যেন তাদের মৃত্যু হয়। তারা মরণেও পাশাপাশি কবরে থাকতে চেয়েছিলেন। অবশেষে অলৌকিকভাবে তাদের সেই ইচ্ছাই পূরণ হয়েছে। একই দিনে পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়েছেন ওই দম্পতি। মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
০১৭১৬৮১২৮৫৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই