1. admin@banglarmuktokontho.com : admin :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আলোচনা সভায় সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম:
হিজবুত তাওহীদে যোগদান: দীর্ঘ পর্যবেক্ষণ ও যাচাই-বাছাইয়ের পর সদস্য হওয়ার দাবি। ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু হাঁটু সমান পানিতে ঢালাই: পলাশে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ, পুনরায় কাজ শুরু নরসিংদীর মাধবদীতে প্রেমসংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে জখম, প্রধান আসামি আল-আমিন গ্রেপ্তার প্রেমঘঠিত বিরুধ মাধবদীতে সহিংসতা যুবককে কুপিয়ে আহত ৪ বসত ঘরে অগ্নিসংযোগ। সদাগরকান্দি গ্রামে সালিশকে কেন্দ্র করে ৭ লাখ টাকা জরিমানা আদায়ের অভিযোগ, এলাকাজুড়ে আলোচনা অনিয়মে জর্জরিত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। পরিবেশ রক্ষায় কঠোর প্রশাসন: নোয়াখালীতে দুই ইটভাটাকে জরিমানা ৪ লাখ ঝিনাইদহে সাংবাদিককে ‘মিথ্যা মামলায়’ কারাগারে পাঠানোর অভিযোগে বিক্ষোভ সমাবেশ। নড়াইলে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন, পদত্যাগের দাবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আলোচনা সভায় সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী

স ম জিয়াউর রহমান,স্টাফ সমগ্র বাংলাদেশ।।:
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১১০ Time View

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আলোচনা সভায় সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ.) ইসলামের শিক্ষা হলো একে অপরের সাথে কানেক্টেড হওয়া’

স ম জিয়াউর রহমান,স্টাফ সমগ্র বাংলাদেশ।।:গত ১৭ নভেম্বর রবিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটস-এ অবস্থিত কাবাব কিং হলে ‘Seekers of Wisdom’ সংগঠনের ব্যবস্থাপনায় ‘A Spiritual Evening’ শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক স্ট্যাট পুলিশ অফিসার কে. এম. হাসনাতের পরিচালনায় ও আল্লামা জুবায়ের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দরবার-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন ও এস জেড এইচ এম ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি রাহবারে আলম হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ.)।
অনুষ্ঠানে প্রধান আলোচক নর্থ ব্রুনস ইসলামিক সেন্টার নিউইয়র্কের পরিচালক ও খতিব শায়খ ড.সাইফুল আযম আল আযহারী বলেন,সুফিয়ায়ে কেরামের দৃষ্টিতে তওবা বলা হয়-নফসের শহর থেকে ক্বলবের শহরে সফর করা। নফসের শহরে মারামারি-হিংসা-অহংকার-বিদ্বেষ রয়েছে। বান্দা নফসের শহর থেকে ক্বলবের শহরের দিকে যাওয়ার নিয়্যত করার সাথে সাথেই তাঁর উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং ধীরে ধীরে তাঁর মধ্যে রূহানিয়্যত জাগ্রত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মুসলিম উম্মাহ্ একটি কালেক্টিভ ফেইলিয়ারের মধ্যে আছে। আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারছি না। মুসলিম উম্মাহর এই অধঃপতন হওয়ার অন্যতম কারণ হলো- ডিসকানেকশান। ইসলাম একে অপরের সাথে কানেক্টেড হতে শিক্ষা দেয়। অনুষ্ঠানে বিজেনেস আ্যসোসিয়েশনের সভাপতি গিয়াস আহমেদও বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই