1. admin@banglarmuktokontho.com : admin :
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিয়ের ৬ বছর পর একসাথে ৪ সন্তানের মা হয়েছেন অনন্যা ! - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিয়ের ৬ বছর পর একসাথে ৪ সন্তানের মা হয়েছেন অনন্যা !

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৩৪ Time View

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিয়ের ৬ বছর পর একসাথে ৪ সন্তানের মা হয়েছেন অনন্যা !

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের হিন্দু পাড়া গ্রামের রতন মোদক সন্তান গুলোর বাবা,বিয়ের ৬ বছর পর একসাথে ৪ সন্তানের মা হয়েছেন অনন্যা মোদক। ২০১৮ সালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের চা দোকানদার রতন কুমার মোদকের সাথে অন্যন্য মোদকের বিয়ে হয়। তবে শারীরিক নানা জটিলতায় ৬ বছর ধরে বাবা-মা হতে পারেননি এই দম্পত্তি। ৯ মাস আগে চিকিৎসকের তত্ববধায়নে অন্তস্বত্তা হন অনন্য মোদক । গেলো অক্টোবর মাসের ২০ তারিখে বগুড়ার একটি বে-সরকারি ক্লিনিকে ৪টি কন্যা সন্তানের জন্ম দেন রতন কুমার মোদকের স্ত্রী । এরপরে খুশির বন্যা বইছে পুরো পরিবারে । এবং হৈ চৈই পড়েছে পুরো এলাকায়। ৪ সন্তান জন্মের খবর শুনে তাদের দেখতে ছুটে আসছে প্রতিবেশী সহ অন্য এলাকার লোকজন । ক’দিন হলো বগুড়ার ক্লিনিক থেকে গ্রামের বাড়ীতে ফিরেছেন রতন কুমার মোদকের ৪ কন্যা সন্তান ও তার স্ত্রী। বাবা-মা ও শ্বাশুড়ীকে নিয়ে কন্যা সন্তানদের দেখাশোনায় ব্যস্ত এখন পুরো পরিবার। মায়ের ইচ্ছা মেয়ে গুলো তিনি নার্স বানাবেন,মানুষ সেবার নিয়োজিত রাখবেন। সন্তানের বাবা জানান,৬ বছর পরে সন্তানের মুখ দেখতে পেয়ে অনেক আনন্দিত। কিন্তু ৪ সন্তানের ভরণ-পোষণ ও চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খেতে হচ্ছে । এ জন্য স্থানীয় প্রশাসন ও বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। স্থানীয় কয়েকজন জানান,রতন মোদক চা বিক্রি করে অনেক কষ্টে সংসার চালায়। একসঙ্গে ৪ সন্তানকে নিয়ে বিপাকে পড়েছে। রতন মোদককে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন সহ বিত্তবানদের সহযোগিতা কামনা করেন তারা। এই ব্যাপার কথা হয়,বর্তমান প্যানেল চেয়ারম্যান আয়ুব আলী জানান,খবরটি শুনে আমরা দেখতে যাই। বাচ্চা গুলো সবাই সুস্থ আছে,বাচ্চা গুলো যেনো মানুষের মত মানুষ করতে পারে এই কামনা করি,সেই জন্য আমি তার মাকে সরকারি যে মাতৃকালীন ভাতা সেটি করে দেওয়া ব্যবস্থা করেছি। ঠাকুরগাঁও জেলা প্রশাসক কে জানি আরো কিছু বরাদ্দ নেওয়া যায়,কিনা সেও ব্যবস্থা করবেন। ঠাকুরগাঁওয়ে সিভিল সার্জনে ডাক্তার নূর নেওয়াজ আহমেদ বলেন,আমরা সবার সাথে কথা বলেছে,তাদের দেখাশোনার জন্য কোনো আর্থিক সহযোগিতা দেওয়ার চেষ্টা করবো, তারা যেনো সুস্থ থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই