1. admin@banglarmuktokontho.com : admin :
নোয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস উদযাপন - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত বালিয়াড়িতে অবৈধ প্লট বাণিজ্যের অভিযোগ

নোয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস উদযাপন

মোহাম্মদ আবু নাছের,ব্যুরো চীফ নোয়াখালী :
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৩২ Time View

নোয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস উদযাপন

মোহাম্মদ আবু নাছের,ব্যুরো চীফ নোয়াখালী:- নানা আয়োজনে নোয়াখালীতে গণপ্রকৌশল দিবস-২০২৪ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স,বাংলাদেশের (আইডিইবি) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন,দেশের কাঠামোগত উন্নয়নে প্রকৌশলীরা দক্ষতার সাথে এবং বিভিন্ন সেক্টরে বৈষম্যহীনভাবে কাজ করে যাবেন। দেশের বর্তমান অগ্রগতিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রসংসনীয় ভূমিকা রাখছে। তারপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা জনস্বাস্থ্য প্রকৌশলের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় প্রকৌশলীরা বৈষম্যহীন কর্মক্ষেত্রের দাবি জানান। দিবসটি উদযাপনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স,বাংলাদেশের (আইডিইবি) নোয়াখালী জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ চৌধুরী,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, আইডিইবি জেলা নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও জেলার সরকারি বেসরকারি এবং প্রাইভেট সেক্টরের বিভিন্ন দপ্তরের সদস্য ইঞ্জিনিয়ারবৃন্দ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই