1. admin@banglarmuktokontho.com : admin :
কমলনগর ক্রিকেট লীগ খেলার‘ড্র’ও ট্রফি উম্মোচন - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

কমলনগর ক্রিকেট লীগ খেলার‘ড্র’ও ট্রফি উম্মোচন

মোঃ নুর হোসেন(কমলনগর-লক্ষ্মীপুর):
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৩৯ Time View

কমলনগর ক্রিকেট লীগ খেলার‘ড্র’ও ট্রফি উম্মোচন

মোঃ নুর হোসেন(কমলনগর-লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের কমলনগর ক্রিকেট লীগ (কেসিএল) খেলার‘ড্র’এবং ট্রফি উম্মোচন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পালকি চাইনিজ রেষ্টুরেন্টে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে টুর্নামেন্ট পরিচালনা কমিটি। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক রাজিব দেবনাথের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন,বিশিষ্ট ক্রীড়া প্রেমি জার্মান প্রবাসী শিপন মাহমুদ,কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু,সহ-সভাপতি এ আই তারেক,সাধারণ সম্পাদক মো.ফয়েজ। সতমুখ স্বপ্ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসার প্রভাষক আনোয়ার হোছাইনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,টুর্নামেন্ট কমিটির সদস্য এড.এমরান হোছাইন নিখিল,কাজী বাকের হোসেন নিশাদ,কমলনগর ক্রিকেট লীগের সদস্য সচিব আকরাম হোছাইন,সদস্য ইলিয়াছ হোছাইন,কেসিএলের পরিচালনা কমিটির সদস্য ইফতেখার মাহমুদ শিবলু,সতমুখ স্বপ্ন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক আরফান সকিব,কেসিএলের প্রচার সম্পাদক আকরাম হোসেন অরুন ও সদস্য সাইফুল ইসলাম শামিম প্রমুখ। জানা যায়,কমলনগর ক্রিকেট লীগ (কেসিএল) খেলা শুরু ৩০ নভেম্বর। মিল্লাত একাডেমি মাঠে ৩২ দল এ খেলায় অংশ গ্রহন করবে। খেলায় প্রথম পুরস্কার হসেবে নগদ দেড়লাখ টাকা ও ট্রপি এবং দ্বিতীয় পুরস্কার এক লাখ টাকা ও ট্রপি ঘোষণা করেছে আয়োজক কমিটি। এ খেলার পৃষ্ঠপোষক কমলনগরের রেমিট্যান্স যোদ্ধারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই