1. admin@banglarmuktokontho.com : admin :
সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ Time View

সততা চর্চার অভ্যাস গড়তে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ নরসিংদীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও সততা চর্চার অভ্যাস গড়ে তুলতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের উপপরিচালক বায়েজিদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ,সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন এর অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব ও দুদক সমন্বিত জেলা কার্যালয় গাজীপুর এর সহকারী পরিচালক মোঃ সেলিম মিয়া। বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতি ও মডারেটর এর দায়িত্ব পালন করেন নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ বশিরুল ইসলাম।
এসময় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক আলতাফ হোসেন নাজির,সহ-সভাপতি রায়হানা সরকার, সিনিয়র সদস্য হলধর দাস,মোস্তাক আহমেদ ভূঞা, মনজিল এ মিল্লাত,ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দল,রানার আপ দল এবং অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। চ্যাম্পিয়ন হয়েছে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল। রানার আপ হয় ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক উচ্চ বিদ্যালয় দল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে বিজয়ী দলের সদস্য হৃদয় হাছান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত প্রায় দুইশত শিক্ষার্থীর মধ্যে দুর্নীতি বিরোধী নীতিবাক্য সম্বলিত শিক্ষা উপকরণ ছাতা বিতরণ করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগিতায় নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে নরসিংদী সদর উপজেলার ৪টি উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই