1. admin@banglarmuktokontho.com : admin :
কেন্দুয়ায়,বড় হবো আমরা,বড় হবে দেশ,শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
নরসিংদীতে ডিএনসির অভিযান: গাঁজা ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সৎ ও নির্ভীক সাংবাদিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: মো. আজাদ খানকে ঘিরে শুভেচ্ছা ও অভিনন্দন নড়াইলে খাটের নিচে বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজা উদ্ধার, নারী আটক নরসিংদীতে সংবাদপত্র অফিস উদ্বোধন উপলক্ষে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত তরুণদের ক্রীড়ায় ফেরাতে মাঠে নামলো নতুন কমিটি, সদস্য সচিব গোলাম মোমিত ফয়সাল তথ্যের অবাধ প্রবাহে স্বচ্ছ বিশ্ব গড়ার অঙ্গীকার—সাহসী সাংবাদিকতায় নতুন দিগন্ত মে দিবসের অঙ্গীকার: শ্রমিকের অধিকার আদায়ে নরসিংদী শহর শ্রমিক দলের র‍্যালি নরসিংদীতে চাঞ্চল্যকর ঘটনা: ৫০০ পিস ইয়াবাসহ বেলাব থানার পুলিশ কনস্টেবল গ্রেফতার সরকারের কৃষি কার্ডের মাধ্যমে দেশে আধুনিক কৃষির বিপ্লব ঘটবে, থাকবে না খাদ্য ঘাটতি,থাকছে না কৃষকদের অন্যান্য সমস্যাও- সাংসদ রফিকুল ইসলাম দ্বীন প্রতিষ্ঠার আহ্বান: হেযবুত তওহিদের ইমামকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা

কেন্দুয়ায়,বড় হবো আমরা,বড় হবে দেশ,শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টঃ-মহিউদ্দিন সরকারঃ কেন্দুয়া প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১২৪ Time View

কেন্দুয়ায়,বড় হবো আমরা,বড় হবে দেশ,শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টঃ-মহিউদ্দিন সরকারঃ কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা উপলক্ষে“বড় হবো আমরা,বড় হবে দেশ”শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার। তিনি বলেন,আজকে যারা শিক্ষার্থী তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। সুশিক্ষা গ্রহণের মাধ্যমে সকলকে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ সেবার কাজে আত্মনিয়োগ করতে হবে। এজন্য ছাত্র,শিক্ষক ও অভিভাবকের সমন্বয় একান্ত অপরিহার্য। সকল শিক্ষার্থীদের খারাপ কাজ পরিহার করে ভালো কাজে মনোযোগ দিতে হবে। সত্য ও ন্যায় পথে চলার মাধ্যমে শ্রদ্ধা করতে হবে মা,বাবা,শিক্ষক ও গুরুজনদের। জ্ঞান বিজ্ঞানের যুগে সকলকে একনিষ্ঠ হয়ে জীবনের সাফল্য অর্জন করতে হবে। উপজেলা প্রেসক্লাবের সভাপতি চারণ সাংবাদিক পুরষ্কার প্রাপ্ত সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মার সঞ্চালনায় বরণীয় অথিতির মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান,উপজেলা কৃষি অফিসার মো:হুমায়ূন দিলদার,থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান,রূপালী ব্যাংক কেন্দুয়া শাখা ব্যবস্থাপক সুবল চন্দ্র ঘোষ ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা কতৃক স্বর্ণ পদক প্রাপ্ত নাগরিক সাংবাদিক প্রতিদিনের কাগজের প্রধান সম্পাদক মো:খায়রুল আলম রফিক। সাবেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর মূল্যায়নে কেন্দুয়া উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো:মুখলেছুর রহমান বাঙ্গালীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী শাহ্ আলী তৌফিক রিপন,স্বাস্থ্য ক্যাটাগরিতে জাতীয় শ্রেষ্ঠ গবেষক হিসেবে পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থী স্বোপার্জিতা হক তালুকদার,সাবেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুবা জান্নাত প্রিয়ন্তী,জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হাম্মাদ সাদী,সায়মা শাহজাহান একাডেমীর খান আদনান শাহরিয়া,আয়শা সালাম ভূঞা একাডেমীর শিক্ষার্থী আশরাফুল আলম লিংকন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই