1. admin@banglarmuktokontho.com : admin :
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন - বাংলার মুক্ত কন্ঠ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৪৭ Time View

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম থেকে:চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন করেছে হাসপাতালটির চিকিৎসক-নার্স-কর্মকর্তা-কর্চারীরা। আজ ১৯ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় হাসপাতাল চত্ত্বরে এ মানববন্ধন করেন তারা।
ষড়যন্ত্র না করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হাসপাতালের পরিচালনা পর্ষদ পরিবর্তনের সুযোগ আছে। সুতরাং আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ করুক। এতে হাসপাতালের সেবা দানের পরিবেশেও কোন প্রভাব পড়বে না এবং হাসপাতালের চলমান উন্নয়নও বন্ধ হবে না। বর্তমান পরিচালনা পর্ষদের উন্নয়নের কথা তুলে ধরে বক্তারা আরও বলেন,করোনাকালে যখন অনেক বেসরকারি প্রতিষ্ঠান কর্মচারীদের বেতন দিতে পারছিলো না,তখন এই পরিচালনা পরিষদই সাহসী ভূমিকা রেখেছে,তারা সব কর্মচারীদের বেতন বোনাস নিশ্চিত করেছে। হাসপাতাল কে এই মহিরুহ করার পেছনে এই পরিচালনা পরিষদের অনন্য ও অনস্বীকার্য অবদান আমরা ভুলতে পারি না। তাই আমাদের একটাই দাবি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের প্রাণের প্রতিষ্ঠানকে ধ্বংস করতে দেয়া যায় না।
এ সময় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.জালাল উদ্দীন,পেডিয়েট্রিক বিভাগের প্রধান অধ্যাপক ডা.মাহমুদ এ চৌধুরী আরজু,গাইনি অ্যান্ড অবস বিভাগের প্রধান অধ্যাপক ডা.সিরাজুন নূর রোজী, অধ্যাপক ডা তাহেরা বেগম,শিশু স্বাস্থ্য বিভাগের আইসিএইচ ডেপুটি ডাইরেক্টর ডা.আবু সৈয়দ চৌধুরী, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা.জেসমিন আখতার,এডাল্ট আইসিইউ অ্যান্ড এএমইউ’র সহযোগী অধ্যাপক ডা.মেহেদি হাসান,এনেস্থেসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা.ইফতেখার উদ্দিন তামিম,শিশু নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা.ধনঞ্জয় দাশ,শিশু নেফ্রলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. কামাল হোসেন জুয়েল,কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা.সাইফুদ্দীন আজাদ, শিশু আইসিইউ’র সহকারী অধ্যাপক ডা.ফাহিম হাসান রেজা ও ডা.মিশু তালুকদার,শিশু হেমাটো অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা.ইন্দিরা চৌধুরী,চমেক হাসপাতালের পোস্ট গ্রাজুয়েট কমিটির সদস্য ডা.তাশদীদ নূর,মা ও শিশু হাসপাতালের মেডিসিন বিভাগের মেডিক্যাল অফিসার আশিক হোসেন সাকিবসহ হাসপাতালের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই