1. admin@banglarmuktokontho.com : admin :
দেশকে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -শিমুল বিশ্বাস - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

দেশকে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -শিমুল বিশ্বাস

এম এ আলিম রিপনঃ -সুজানগর, পাবনা।
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১১৭ Time View

দেশকে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে -শিমুল বিশ্বাস

এম এ আলিম রিপনঃ বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশকে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । রবিবার পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া বদরুন্নেছা কিন্ডার গার্টেন এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান যেই করুক তার কোন পরিচয় জানতে চাইবে না,তিনি কোন দলের কোন ধর্মের,কোন গোত্রের সেটি জানাও বড় বিষয় নয়। যে জ্ঞানী তার থেকে জ্ঞান আহরণ করতে হবে। সমাজকে আলোকিত করে বাংলাদেশ থেকে সকল অনাচার ও অন্যায় পরাজিত করে উন্নত বাংলাদেশ গঠনের জন্য তরুণদের কাজ করতে হবে। সকল ধরনের দুঃশাসন ও বৈষম্যের অবসান ঘটিয়ে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।তিনি বলেন, ঐক্যবদ্ধ জাতিকে কোনো পরাশক্তিও দমাতে পারে না এবং জাতীয় অগ্রযাত্রাকে স্তব্ধ করতে পারে না। আজকে গোটা জাতি ঐক্যবদ্ধ হওয়াতেই দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। যেকোন কিছুর বিনিময়ে এ ঐক্য বজায় রাখতে হবে।শিমুল বিশ্বাস বলেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পর স্বাধীনতার আকাঙ্খা পদদলিত করে আধিপত্যবাদের দোসর দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করেছিলো। আজ জুলাই ও আগষ্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের পরও সে চক্র একই ষড়যন্ত্র করছে। ছাত্র শ্রমিক জনতার গনঅভ্যুত্থানের আকাঙ্খাকে নসাৎ করার চক্রান্ত করছে। তাই দেশের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পতিত ফ্যাসিবাদ ও তাদের দোসররা বিভিন্ন ফাঁদ পাতছে। কোনক্রমেই সে ফাঁদে পা দেওয়া যাবে না।তিনি বলেন, বিএনপি সবসময়ই বলছে ক্ষমতার জন্য আমরা রাজনীতি করি না। বিএনপি জনগণের অধিকারের জন্য রাজনীতি করে। বাকস্বাধীনতা জন্য রাজপথে আন্দোলন করেছি। ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছি। আর জনগন যদি বিএনপিকে নির্বাচিত করে তাহলে সকলকে নিয়ে এবং সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়েই রাষ্ট্র পরিচালনা করবে। বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুর রউফ খানের সভাপতিত্বে ও সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো.শরিফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুস সাত্তার বিশ্বাস ও সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন বদরুন্নেছা কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুস সামাদ খান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন পোড়াডাঙ্গা হাজী এজেম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মামুন,সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন খান ও বদরুন্নেছা কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষিকা মোছা. ফাতেমাতুজ্জোহরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই