1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে জুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বি এন পির দুই গ্রুপের সংঘর্ষে আহত তিন। - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

নরসিংদীতে জুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বি এন পির দুই গ্রুপের সংঘর্ষে আহত তিন।

মো.এমরুল ইসলাম ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১১৪ Time View

নরসিংদীতে জুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বি এন পির দুই গ্রুপের সংঘর্ষে আহত তিন।

মো.এমরুল ইসলাম ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ-
নরসিংদীতে গার্মেন্টসের জুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে তিন জনের আহত হওয়ার খবর গেছে। শনিবার(১৬ নভেম্বর) দুপুরে মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর এলাকার হোম টেক্সটাইলের সামনে এ সংঘর্ষ সূত্রপাত ঘটে। সংঘর্ষে আহতরা হলেন, মহিষাশুড়া ইউনিয়ন বিএনপির কর্মী জুট ব্যবসায়ী সাইফুল ইসলাম (৪৫) সুমন (২৪) ও জুয়েল মিয়া (২৭)। তারা সবাই সাইফুল গ্রুপের সমর্থক। তাদের মধ্যে আহত সাইফুলের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয়রা জানায়,এই এলাকার বিভিন্ন কাপড়ের কারখানার জুটের নিয়ন্ত্রণ ছিল মহিষাশুড়া ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক সমীরের হাতে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে এ ব্যবসার নিয়ন্ত্রণ নেন বিএনপির কর্মী সাইফুল ইসলাম। শনিবার দুপুরে মহিষাশুড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুন মিয়া গ্রুপের লোকজন ওই এলাকার হোম টেক্সটাইল থেকে জুট মালামাল নিয়ে যাওয়ার সময় সাইফুলসহ তাঁর লোকজন বাঁধা দেয়। পরে নরসিংদী শহর থেকে কিছু লোকজন গিয়ে মামুনের পক্ষে সাইফুল ইসলাম গ্রুপের লোকজনের ওপর হামলা করে দেশীয় অস্ত্র ও লাঠিপেটা করে চলে যায়।আহত সাইফুলকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আহত অন্য দুজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। আহত সাইফুলের ভাই ইকবাল হোসেন বলেন,আমরা জুট ব্যবসার জন্য বিভিন্ন কারখানাকে অগ্রিম টাকা দিয়েছি। কিন্তু ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুন ও তাঁর লোকজন কারখানা থেকে জুট নিয়ে যায়। আমার ভাই কারখানার সামনে দাঁড়িয়ে ছিলেন। কোনো কথাবার্তা ছাড়াই নরসিংদী শহর থেকে ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে এসে হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। আমার ভাই আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা পরিবারের সঙ্গে পরামর্শ করে আইনি পদক্ষেপ নেব।আহত জুয়েল মিয়া বলেন, আমরা হোম টেক্সটাইলের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ মামুনের লোকজন আমাদের ওপর হামলা করে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। আমরা তাদের আইনের আওতায় নিয়ে এসে বিচার দাবি করছি।তবে এ ঘটনায় অভিযুক্ত মামুনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মাধবদী থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন বলেন,দুই গ্রুপের মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই