1. admin@banglarmuktokontho.com : admin :
সকল ক্যাডারের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

সকল ক্যাডারের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রিপোর্টঃ-সাগর হাসান,জেলা প্রতিনিধি রাজশাহী।।
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৫০ Time View

সকল ক্যাডারের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রিপোর্টঃ-সাগর হাসান,জেলা প্রতিনিধি রাজশাহী।।
সকল ক্যাডারের প্রতিনিধিত্ব নিশ্চিত করে জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠনের দাবিতে রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ নভেম্বর ২০২৪, বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। রাজশাহী ।সম্মেলনে বক্তারা বলেন,সরকারের উপসচিব ও তদূর্ধ্ব পদের জন্য‘কোটা পদ্ধতি’বাতিল করে উন্মুক্ত পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে কর্মকর্তা নিয়োগ করতে হবে। এছাড়াও পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন অর্থাৎ‘ক্যাডার যার মন্ত্রণালয় তার’এবং পক্ষপাতদুষ্ট জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠন করতে হবে। তাঁরা আরও বলেন,প্রশাসন ক্যাডারের উচ্চতর পদে পদ শূন্য না থাকলেও সুপার নিউমারারি পদোন্নতি দেয়া হয়। অন্যান্য ক্যাডারের ক্ষেত্রে পদ শূন্য থাকতে হবে, রিক্রুটমেন্ট রুল থাকতে হবে,দুদকের ক্লিয়ারেন্স থাকতে হবে,ডিপিসির সদস্যদের সন্তুষ্টি থাকতে হবে। এছাড়া ঐ ব্যাচের এডমিন ক্যাডারের কর্মকর্তাগণ চাহিদাকৃত গ্রেড পেয়েছেন তা নিশ্চিত হতে হবে-এরকম বিভিন্ন অজুহাতে অন্যান্য ক্যাডারের পদোন্নতি ঝুলিয়ে রাখা হয় বছরের পর বছর। এমন বৈষম্য কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,রাজশাহী গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল গোফফার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই