1. admin@banglarmuktokontho.com : admin :
সমবায় ব্যাংকের ভাড়াটিয়া উচ্ছেদের নোটিশের প্রতিবাদে মানববন্ধন - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

সমবায় ব্যাংকের ভাড়াটিয়া উচ্ছেদের নোটিশের প্রতিবাদে মানববন্ধন

মোঃ আজগার আলী,জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ Time View

সমবায় ব্যাংকের ভাড়াটিয়া উচ্ছেদের নোটিশের প্রতিবাদে মানববন্ধন

মোঃ আজগার আলী,জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাড়াটিয়া উচ্ছেদের প্রতিবাদে ও প্রিন্সিপাল অফিসার শহিদুল্লাহ হ্যারেজের অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ব্যবসায়ীরা। ১৭ নভেম্বর রোববার বেলা ১২টায় কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সামনে সমবায় মার্কেটের দোকনদার, মালিক ও সমবায়ীবৃন্দের যৌথ আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ব্যবসায়ী আবুল হোসেনের সভাপতিত্বে ও দবির উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন সমবায়ী ব্যাংকের সাবেক চেয়ারম্যান হেনরি সরদার, ব্যাংকের সাবেক কর্মকর্তা আলমগীর হোসেন,ব্যবসায়ী বাবর আলী,আব্দুল গফফার,বাবর রেজা,নুরুন নাহার, সমির সরদার,আবুল তালেব,মাহবুব,বল্টু মিয়া,তৈয়েবুর রহমান,মিজানুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন,সমবায় ব্যাংকের পিন্সিপাল অফিসার শহিদুল্লাহ স্বৈরাচারী সরকারের দোসর এবং তিনি একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। তিনি পূর্বের কর্মস্থলে দুনীতিসহ নান অপকর্মের কারণে সেখান থেকে বিতাড়িত হয়ে এখানে এসেছেন।
ব্যাংকের স্বঘোষিত সভাপতি মোঃ আব্দুর রব ওয়ার্সি ও প্রিন্সিপ্যাল অফিসার মোঃ শহিদুল্লাহ হ্যারাজ কোন প্রকার অনুমোদন বা বাজেট বরাদ্দ ছাড়াই অপরিকল্পিতভাবে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তড়িঘড়ি করে ব্যাংকের পিছনে স্থাপনা নির্মাণ কাজ শুরু করেছেন। নির্মাণ করতে যেয়ে ছুটির দিনে গোপনে শতবর্ষি ঔষধি ছাতিম গাছ গোপনে কেটে ফেলেছেন। পুরনো ভবনের রড,দরজা,ইট গোপনে বিক্রি করে দিয়েছেন অফিসার শহিদুল্লাহ।
পুরাতন ব্যবসায়ীদের বরাদ্দ বাতিল করা হয়েছে এবং আগামী ১৫ তারিখের মধ্যে দোকান ছেড়ে দিতে নোটিশ দেওয়া হয়েছে। এতে এই মার্কেটের ১৪ জন ব্যবসায়ী পড়েছে বিপাকে। এসময় ব্যবসায়ীরা তাদের দোকান বরাদ্দ নবায়ন ও প্রিন্সিপাল অফিসার শহিদুল্লাহ হ্যারেজের অপসারণের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন। ব্যবসায়ীদের দাবী মানলে তারা কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন। এসময় ব্যবসায়ীরা নির্মাণ কাজ বন্ধ করে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই