1. admin@banglarmuktokontho.com : admin :
সৌজন্যে সাক্ষাত ও মতবিনিময়কালে মেয়র ডা.শাহাদাত চট্টগ্রামকে নান্দনিক ও তিলোত্তমা নগরীতে পরিণত - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

সৌজন্যে সাক্ষাত ও মতবিনিময়কালে মেয়র ডা.শাহাদাত চট্টগ্রামকে নান্দনিক ও তিলোত্তমা নগরীতে পরিণত

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৩০ Time View

সৌজন্যে সাক্ষাত ও মতবিনিময়কালে মেয়র ডা.শাহাদাত
চট্টগ্রামকে নান্দনিক ও তিলোত্তমা নগরীতে পরিণত করতে সিএনজি চালক-মালিকসহ সকলকে এগিয়ে আসার আহ্বান

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা.শাহাদাত হোসেন বলেন,চট্টগ্রাম একটি বাণিজ্যিক ও গুরুত্বপূর্ণ নগরী। চট্টগ্রামের উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন। বৃহত্তর বন্দরনগরী চট্টগ্রামকে একটি আধুনিক,নান্দনিক ও তিলোত্তমা নগরীতে পরিণত করতে চট্টগ্রামের সর্বস্তরের মানুষের পাশাপাশি সকল সিএনজি চালক-মালিকদেরও এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন,বন্দরনগরী চট্টগ্রামের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ অটোরিক্সা,গ্রাম সিএনজি,নাম্বারবিহীন ও ফিটনেসবিহীন সিএনজি চলতে দেওয়া হবে না। চট্টগ্রাম সিএনজি সাধারণ মালিক ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন কোম্পানী ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সানাউল্লাহর নেতৃত্বে আজ (১৭ নভেম্বর) রোববার সকাল ১১টায় নগরীর বাদশা মিয়া সড়কস্থ বাসভবনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ডা.শাহাদাত হোসেনের সাথে এক সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হয়। সাক্ষাৎকালে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস কোম্পানী,মোহাম্মদ মাহফুজ,নয়ন কোম্পানী,মোহাম্মদ সালাউদ্দিন,মোহাম্মদ আবদুস সালাম,শাহ আলম,আলতাফ হোসেন,মুন্সি মিয়া,মোহাম্মদ খায়রুল কোম্পানী,মোহাম্মদ হেলাল, মোহাম্মদ রাজ্জাক,মোহাম্মদ আলমগীর,মোহাম্মদ সগীর, মোহাম্মদ এনায়েত হোসেন আরজু,মোহাম্মদ জিল্লুর, মোহাম্মদ রুবেল,মোহাম্মদ হানিফ কোম্পনী,মোহাম্মদ সোলায়মান,মোহাম্মদ ইমাম হোসেন,মোহাম্মদ আলী হোসেন,মোহাম্মদ ফারুক কোম্পানী,মো.মামুনুর রশীদ প্রমূখ। এসময় ডা.শাহাদাত হোসেন আরো বলেন, চট্টগ্রাম আমার আপনার সকলের শহর। চট্টগ্রামকে নান্দনিক ও তিলোত্তমা নগরীতে পরিণত করতে নগরীর সকল নাগরিকের সমান দায়িত্ব রয়েছে। তিনি সকলকে সচেতন নাগরিক হিসেবে চট্টগ্রামকে তিলোত্তমা নগরীতে পরিণত করতে এগিয়ে আসার আহ্বান জানান।
শুরুতে সংগঠনের নেতৃবৃন্দ ডা.শাহাদাত হোসেনকে মেয়র নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সংগঠনের দাবী সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই