1. admin@banglarmuktokontho.com : admin :
ডিজিটাল সেন্টারের ২৮টি মোবাইল ট্যাব চুরি করে অনলাইনে বিক্রি: আনসার সদস্য গ্রেপ্তার - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

ডিজিটাল সেন্টারের ২৮টি মোবাইল ট্যাব চুরি করে অনলাইনে বিক্রি: আনসার সদস্য গ্রেপ্তার

মোহাম্মদ আবু নাছের,বিশেষ প্রতিবেদক নোয়াখালী :
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২০০ Time View

ডিজিটাল সেন্টারের ২৮টি মোবাইল ট্যাব চুরি করে অনলাইনে বিক্রি: আনসার সদস্য গ্রেপ্তার

মোহাম্মদ আবু নাছের,বিশেষ প্রতিবেদক নোয়াখালী :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদের ২৮টি মোবাইল ট্যাব ও ৩টি ল্যাপটপ চুরির অভিযোগে সাবেক এক আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ২৩টি মোবাইল ট্যাব ও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে, গত শুক্রবার রাতে চরজব্বর উপজেলা সংলগ্ন একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো.মোস্তাফিজ (২৭) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাদুউর ইউনিয়নের মান্দাপুর গ্রামের মনুদ্দির বাড়ির কবির হোসনের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলা পরিষদের সাবেক আনসার সদস্য। পুলিশ জানায়, গত ১৬ আগস্ট রাতে সুবর্ণচর উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টারের কক্ষে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। রাত্রিকালীন ডিউটি করার সময় আনসার সদস্য মোস্তাফিজ উপজেলা পরসিংখ্যান কার্যালয় কর্তৃক চলমান অথনৈথিক শুমারি তালিকা কারীদের ২৮টি মোবাইল ট্যাব ও তিনটি ল্যাপটপ চুরির ঘটনা ঘটায়। পরে চোরাই মোবাইল ট্যাব গুলো অনলাইনে নোয়াখালী সেল বাজার ও ব্রাহ্মণবাড়িয়া সেল বাজারের মাধ্যমে নোয়াখালী,ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে দেয়। পুলিশ আরও জানায়,ঘটনার কিছু দিন পর চাকরি ছেড়ে দেন ওই আনসার সদস্য। এরপর সুবর্ণচর উপজেলার একটি বাড়িতে ঘর ভাড়া নিয়ে ব্যাটারি চালিক অটোরিকশা চালানো শুরু করেন। গত শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তার থেকে চোরাই একটি মোবাইল ট্যাব ও তিনটি ল্যাপটপ উদ্ধার করে। পরে তার ভাষ্যমতে তথ্য প্রযুক্তি সহায়তায় আরও ২২টি ওয়ালটন ট্যাব উদ্ধার করে পুলিশ। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন,এ ঘটনায় থানায় একটি মামলা নেওয়া হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই