1. admin@banglarmuktokontho.com : admin :
আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক:ব্যারিস্টার খোকন - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক:ব্যারিস্টার খোকন

মোহাম্মদ আবু নাছের,বিশেষ প্রতিবেদক নোয়াখালী :
  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৯৭ Time View

আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক:ব্যারিস্টার খোকন

মোহাম্মদ আবু নাছের,বিশেষ প্রতিবেদক নোয়াখালী :
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন,আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক। বর্তমান ইউনূস সরকারের প্রতি ছাত্র-জনতার পাশাপাশি বিএনপির সমর্থন রয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে চাটখিল কামিল মাদ্রাসা মাঠে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে সমাবেশ ও র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, আমলাতন্ত্রের মধ্যে এখনও আওয়ামী লীগের কিছু লোক রয়েছে,যে কারণে এখনও নির্বাচনের কোনো প্রস্তুতি শুরু হয়নি। তাদের উৎখাত করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে। তিনি আরও বলেন,বিগত ১৬ বছরে চাটখিল উপজেলায় বিএনপির অনেক নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে। এসবের বিচার করতে হবে। চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট আবু হানিফের সভাপতিত্বে ও পৌর বিএনপি’র সদস্য সচিব আহসানুল হক মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি,এ্যাডভোকেট আবদুর রহমান,নোয়াখালী জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল,চাটখিল পৌর বিএনপির আহবায়ক দেওয়ান শামসুল আরেফিন শামীম,উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান রানা,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলাউদ্দিন ভূঁইয়া প্রমুখ। এছাড়া অনুষ্ঠান উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই