1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীর মনোহরদীতে চোর সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

নরসিংদীর মনোহরদীতে চোর সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ Time View

নরসিংদীর মনোহরদীতে চোর সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ নরসিংদীর মনোহরদীতে চোর সন্দেহে ফজলু মিয়া (৪০) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফজলু মিয়া উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর মনতলা গ্রামের মোক্তার উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় খিদিরপুর বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,মো.জুয়েল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে দৌলতপুর গ্রামের আমির হোসেনের বাড়িতে রাখা অটোরিকশা চুরি করতে যান ফজলু মিয়া। এ সময় তার স্ত্রী চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। সকালে ফজলু মিয়ার মৃত্যু হয়। পরে আমির হোসেনের অটোরিকশা দিয়ে হাসপাতালে নিয়ে যেতে বলে স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পথে কোচেরচর মকসুদ আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে পৌঁছালে নিথর দেহ রিকশা থেকে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে রিকশাচালক আমির হোসেনকে আটক করে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই