1. admin@banglarmuktokontho.com : admin :
পীরগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ নোয়াখালী চাটখিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীকে মারধর করে আহত থানায় অভিযোগ করায় পুনরায় মারধর করার অভিযোগ শেখ হাসিনার ঐতিহাসিক প্রত্যাবর্তন ২.০ সফল করতে শাহজালাল বিমানবন্দর দখলে রাখার ঘোষণা গেরিলা বাহিনীর.! আয়মান হোসেন অপু নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পীরগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রিপোর্টঃ লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১২৯ Time View

পীরগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রিপোর্টঃ লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মরহুম আব্দুস সোবহান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ঘুঘুয়া আব্দুস সোবহান স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ঘুঘুয়া জিএসবি ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত খেলায় ১-০ গোলে পীরগঞ্জের সাগুনী রাইডাস দলকে হারিয়ে চাম্পিয়ন হয় রানীশংকৈল ইউনাইটেড ফুটবল একাডেমি। খেলা শেষে পুরস্কার বিতরণ সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া,কোষারানীগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা,পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল প্রমূখ। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল,পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদ নসরতে খোদা রান,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল,কোষারানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান মিঠু,পৌর যুবদলের সভাপতি হায়দার আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে উভয় দলের মধ্যে ট্রফি বিতরণ করেন অতিথিরা। টুর্নামেন্টে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন উপজেলার ৮টি দল অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই