1. admin@banglarmuktokontho.com : admin :
ঝিনাইদহ কালীগঞ্জে পথশিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছে পথকলি স্কুল - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

ঝিনাইদহ কালীগঞ্জে পথশিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছে পথকলি স্কুল

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার ঝিনাইদহ।।
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১০৯ Time View

ঝিনাইদহ কালীগঞ্জে পথশিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছে পথকলি স্কুল

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার ঝিনাইদহ।।
ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত মোবারকগঞ্জ রেলস্টেশন এলাকার ছিন্নমূল শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছে পথকলি নামের এক স্কুল। চলতি বছরের ১৬ অক্টোবর থেকে রেল স্টেশনের প্রধান ফটকের সামনে খোলা আকাশের নিচে চট বিছিয়ে পিচ রাস্তার উপর পরিচালিত হয়ে আসছে স্কুলটি। সপ্তাহে ১ দিন অর্থাৎ প্রতি বৃহস্পতিবার পথকলি স্কুলে সম্পূর্ণ বিনা খরচে পড়ানো হয় শিক্ষার্থীদের। স্কুলটিতে বাংলা, ইংরেজি, অংক এবং আরবি বিষয় পড়ার পাশাপাশি শিশুদের দেওয়া হয় মানুষ হবার শিক্ষা। তাদের সাথে বলা হয় মটিভেশনাল কথাবার্তা এবং সম্পূর্ণ ফ্রিতে তাদেরকে শিক্ষা উপকরণও দেওয়া হয়। এই স্কুলটিতে এখন লেখাপড়া করছে প্রায় ২৫ জন ছিন্নমূল শিশু শিক্ষার্থী। আর কালীগঞ্জে সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের এই স্কুলটি পরিচালনা করছেন হাফেজ আবু নাঈম। সুবিধা বঞ্চিত পথ শিশুর জন্য এনবিএফ -বিডি পথকলি নামক স্কুলটি ন্যাশনাল ভলেন্টিয়ার্স ফোরাম এর একটি অঙ্গ সংগঠন।প্রতি বৃহস্পতিবার বেলা তিনটায় স্কুলটি শুরু হয়ে চলে প্রায় পাঁচটা পর্যন্ত।স্কুলে আসা প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া হয় নাস্তা।পথকলি স্কুলের শিশু শ্রেণীর শিক্ষার্থী রাইসা ইসলাম জানায়,এই স্কুলে স্যারেরা আমাকে বাড়ি থেকে ডেকে আনে পড়ার জন্য। আমাদের বই দিয়েছে। বাড়ি যাওয়ার সময় আবার নাস্তাও দেয়।এই স্কুলে এসে পড়তে আমার ভালো লাগে। এনবিএফ- বিডি পথকলি স্কুলের পরিচালক হাফেজ আবু নাঈম জানান,শিক্ষার আলোয় আলোকিত করে পথশিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ঝিনাইদহের কালীগঞ্জে আমরা এনবিএফ- বিডি পথকলি নামক স্কুলটি চালু করেছি। প্রাথমিকভাবে বেশ সাড়া পাচ্ছি। আমরা চেষ্টা করছি মোবারকগঞ্জ রেলস্টেশন ও তার আশপাশের এলাকার ছিন্নমূল শিশুদের সন্ধান নিয়ে তাদেরকে এই বিদ্যালয়ে মাধ্যমে লেখাপড়া করাতে।স্কুলটিতে আসা শিশুদের দক্ষতা বৃদ্ধিতে বাংলা অক্ষর চেনানো, নিজেদের জানা, বাংলা ও ইংরেজি পড়া, ইংরেজি বর্ণমালা চেনানো, স্বাস্থ্য ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা, মানসিকভাবে চাঙ্গা রাখা এবং সৃজনশীল কাজে সম্পৃক্ত করাসহ নানা কার্যক্রম আমরা পরিচালনা করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই