1. admin@banglarmuktokontho.com : admin :
এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়,১৬ বছরের আন্দোলন:খায়রুল কবীর খোকন - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়,১৬ বছরের আন্দোলন:খায়রুল কবীর খোকন

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১১৯ Time View

এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়,১৬ বছরের আন্দোলন:খায়রুল কবীর খোকন

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন,এক দফার এই আন্দোলন শুধু জুলাই-আগস্টের দুই মাসের নয়,এই আন্দোলন ১৬ বছরের আন্দোলন। স্বৈরাচার হাসিনার পদত্যাগের দাবিতে এক দফার আন্দোলন বিএনপি ১৬ বছর ধরে করে আসছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নরসিংদী সদর আসনের সাবেক সংসদ সদস্য খায়রুল কবীর খোকন আরও বলেন,২০১৪ সালের ৫ জানুয়ারির আগেই স্বৈরাচার শেখ হাসিনার পতন হতো। কুলাঙ্গার জাতীয় পার্টির কারণে ৮ বছর আওয়ামী লীগ টিকেছিল। আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে আঁতাত করে ক্ষমতায় টিকেছিল। ১৫৪টি আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিয়েছে। প্রশাসনকে ব্যবহার করে বিএনপিকে বাইরে রেখে ভারতের সুজাতা সিং এসে জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে গিয়েছিল। সেদিন জাতীয় পার্টি নির্বাচনে না গেলে অবৈধ হাসিনা সরকারের নিশ্চিত পতন হতো। ইতি মধ্যেই বিভিন্ন মহল থেকে সন্ত্রাসী জালিমের দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আদালতে রিট করছে। তারা এদেশে রাজনীতি করার অধিকার রাখে না। জনগণ চায় সংস্কার ইস্যুতে বিলম্ব না করে নির্বাচনী রোডম্যাপ দিয়ে দ্রুত নির্বাচন দিয়ে জনগণকে এই সরকার আশ্বস্ত করবে।
চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল বাছেদ ভুইয়া,সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধূরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভুইয়া,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিনুল হক বাচ্চুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই