1. admin@banglarmuktokontho.com : admin :
কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে শোক সভা - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে শোক সভা

এইচ এম নাসির উদ্দিন ঝালকাঠি প্রতিনিধিঃ-
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২৩৪ Time View

কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে শোক সভা

এইচ এম নাসির উদ্দিন ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে সিডরে নিহত ও আহতদের স্মারণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ শোক সভা অনুষ্ঠিত হয়। কাঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন,কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান,আমুয়া ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ নকিরুল ইসলাম,ব্যবসায়ী মোঃ গোলাম মোস্তফা বদু মুন্সী,কাঠালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম,এটিএন বাংলার ঝালকাঠি জেলা প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সদস্য মোঃ মহসিন খান। এ সময় বক্তরা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের ১৬ বছর পার হলেও আজ পর্যন্ত কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর তীরের মানুষের দুর্ভোগ কমেনি বলে জানান। এখনকার মানুষের প্রাণের দাবি বিষখালী নদী তীরবর্তী ২৬ কিলোমিটার বেড়িবাঁধটি ১৭ বছরেও নির্মান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রæত সময়ে বেড়িবাঁধ নির্মান ও ১২ নভেম্বর কে রাষ্ট্রীয় ভাবে উপকূল দিবস ঘোষনার দাবি জানান।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নিহত ও আহতদের স্মরণে দোয়া মোনাজাত করেন কাঠালিয়া প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ খাইরুল আমিন ছগির।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই