1. admin@banglarmuktokontho.com : admin :
আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার ঝিনাইদহ জেলা কমিটি গঠন - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার ঝিনাইদহ জেলা কমিটি গঠন

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার।
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১০৩ Time View

আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার ঝিনাইদহ জেলা কমিটি গঠন

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার। ঝিনাইদহ কালীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার ঝিনাইদহ জেলা কমিটি গঠিত হয়েছে। এই উপলক্ষে শুক্রবার সকালে কালিগঞ্জ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন সংস্থাটির নিজস্ব কার্যালয়ে নবগঠিত কমিটির ঘোষণা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি মোঃ হামিদুজ্জামান জলিল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার চেয়ারম্যান মাহমুদুল হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সংস্থাটির যুগ্ম আহবায়ক এস এম আখতারুজ্জামান, নবগঠিত ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক আজাদ হোসেনসহ অনেকে। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উক্ত সংস্থার ৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত ঝিনাইদহ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।প্রথমে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরবর্তীতে প্রধান অতিথি ঝিনাইদহ জেলার নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার দেশব্যাপী কার্যক্রমের উপর আলোচনা করেন। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের আপ্যায়ন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই