1. admin@banglarmuktokontho.com : admin :
মনোহরদীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

মনোহরদীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১২৪ Time View

মনোহরদীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ নরসিংদীর মনোহরদীতে ৭ ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও আওয়ামী সরকারের শাসন আমলে খিদিরপুর ইউনিয়নের কারা নির্যাতিত বিএনপি নেতাদের উঞ্চ সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(১৪ নভেম্বর)রাতে রামপুর বাজার বিএনপির কার্যালয় প্রাঙ্গনে খিদিরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও আওয়ামী সরকারের শাসন আমলে বিএনপি ও অঙ্গসংগঠনের কারা নির্যাতিত নেতাকর্মীদের উঞ্চ সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,নরসিংদী সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক সম্পাদক,নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সম্পাদক ও বর্তমানে নরসিংদী জেলা যুবদলের সম্মানিত সদস্য খ.ম কামরুল ইসলাম। সভাপতির স্বাগতিক বক্তব্যে তিনি,বিগত ১৬ বছরের আওয়ামী শাসন আমলের দুঃশাসন,গুম,খুন ও অন্যান্য অপকর্মের কথা তুলে ধরেন এবং বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী,বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নরসিংদী-৪(মনোহরদী-বেলাব) থেকে আগামী নির্বাচনে যে নেতাকে বিএনপির মনোনয়ন দিবেন ঐক্যবদ্ধ বিএনপির স্বার্থে ধানের শীষ প্রতীকে সে নেতার হয়ে কাজ করে বিএনপির বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। খিদিরপুর ইউনিয়নের ছাত্র নেতা সৈয়দ মো.আজহারুল ইসলাম আজহার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম মাষ্টার,সাবেক সাধারণ সম্পাদক,সাবেক সেনা সদস্য (অবঃ),বীর মুক্তিযোদ্ধা,মোঃশহিদুল্লাহ,নরসিংদী জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান শাফি,কারা নির্যাতিত নেতা খিদিরপুর ইউনিয়ন সেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক শাহিন মিয়া,ইউনিয়ন বিএনপির কারা নির্যাতিত নেতা,খিদিরপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার রেনু মিয়া ও ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আরমান,বিএনপি নেতা কাজল,খিদিরপুর ইউনিয়ন যুবদলের ৪ নং ওয়ার্ডের সভাপতি লিটন ফকির,খিদিরপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের বিএনপি নেতা আইন উদ্দীন,খিদিরপুর ইউনিয়ন ছাত্র দলনেতা টিটু পরামানিক,মিঠু পরামানিক,রাসেল,বিএনপি নেতা কাসেম,কাজলসহ কারা নির্যাতিত অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্যে কারা নির্যাতিত নেতৃবৃন্দ তাদের সাথে কারাগারে ঘটে যাওয়া লৌহমর্ষক কাহিনী বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় খিদিরপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক রাশেদ মানিক,ইমাম হোসেন মাষ্টার,আনোয়ার হোসেন মাষ্টার, এড.আমিরুল ইসলাম,নজরুল ইসলাম,মাসুদ রানা,নান্নু, ছাত্র নেতা দিপক,মিন্টু,কৃষক নেতা কালাম,রেজাউল, রিফাতসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই