1. admin@banglarmuktokontho.com : admin :
দিনাজপুরে মালিক সিডস এর ফুলকপি হোঃ মার্বেল চাষে বাম্পার ফলন - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

দিনাজপুরে মালিক সিডস এর ফুলকপি হোঃ মার্বেল চাষে বাম্পার ফলন

মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:দিনাজপুর।।
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৬৪ Time View

দিনাজপুরে মালিক সিডস এর ফুলকপি হোঃ মার্বেল চাষে বাম্পার ফলন

মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:দিনাজপুর।। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮ নং ভোগনগর ইউনিয়নের বিজয়পুর গ্রামের ভাবকি গ্লোরী শেপ কৃষক দলের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমানের জমিতে এ আর মালিক সিডস এর আগাম হাইব্রিড ফুলকপি হোয়াইট মার্বেল এর রেজাল্ট শেয়ারিং অনুষ্ঠিত হয়। উক্ত রেজাল্ট শেয়ারিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ গোলাম মোস্তফা,উপ-সহকারি কৃষি কর্মকর্তা বীরগঞ্জ,দিনাজপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ সাহাদাত হোসেন,সিনিয়র রিচার্সার মালিক সিডস,মোঃ লুৎফর রহমান,এরিয়া ম্যানেজার, মালিক সিডস,দিনাজপুর এরিয়া। আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ এহসানুল্লাহ,এরিয়া ম্যানেজার,শিমুল ক্রপ কেয়ার,মোঃ মানিক মিয়া,সাঃ সম্প্রাদক,ভাবকি গ্লোরী শেপ কৃষক দল। এছাড়াও উপস্থিত ছিলেন ডিলার, নার্সারীম্যান,লিড ফার্মার সহ অর্ধশতাধিক কপি চাষী।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা বলেন,অন্যান্য বছরের মত এই বছরেও ফুলকপির আগাম জাত হিসাবে মালিক সিডস এর হোঃ মার্বেল চাষ হয়েছে।দেখা যাচ্ছে অতিবৃষ্টি ও তাপমাত্রার মধ্যেও কোন রোগ বালাই নাই এবং গড় ওজন ৮০০-১০০০ গ্রাম। তাই আগামী বছর বীরগঞ্জ এ ব্যাপক পরিমানে হোঃ মার্বেল চাষ করা হবে। এতে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস কৃষকদের সহায়তা করবে। মালিক সিডস এর সিনিয়র রিচার্সার কৃষিবিদ মোঃ সাহাদত হোসেন বলেন,হোঃ মার্বেল এমন একটি জাত যা অতিবৃষ্টি ও তাপমাত্রা সহনশীল। এটা আগাম জাত,যা ৪৫/৫০ দিনে ফল সংগ্রহ করা যায়। এটার কান্ড পঁচা ও ছত্রাক জাতীয় রোগ হয় না। এবং ফুল টাইট হওয়ায় পরিবহনে সুবিধা বেশি। লিড ফার্মার মোঃ হাবিবুর রহমান বলেন,ভাবকি গ্লোরী শেপ কৃষক দলের মোট ২০ জন কৃষক দলীয় ভাবে হোঃ মার্বেল চাষ করেছেন,অন্যান্য জাতের চেয়ে হোঃ মার্বেল এর রোগ বালাই কম এবং ৪৫/৫০ দিনেই ফল সংগ্রহ করা যায়। এটা দেখতে সুন্দর ও টাইট হওয়ায় পাইকার গন জমি থেকে কেজিতে ৫ টাকা বেশি দরে ২৪০০/২৬০০ টাকা মনে নিয়ে যাচ্ছে। এতে আমরা দলীয় ভাবে লাভবান হচ্ছি। এরিয়া ম্যানেজার জনাব মোঃ লুৎফর রহমান বলেন,মালিক সিডস এর হোঃ মার্বেল একটি বহুল প্রচলিত ও সুনামধন্য সাকাতা কোম্পানির জাত,যা অতিতাপমাত্রা ও অতিবৃষ্টি সহনশীল এবং বীজের জার্মিনেশনে মালিক সিডস ম্যানেজম্যান সজাগ তাই অত্রএলাকায় এর বাজার বৃদ্ধি পাচ্ছে। ডিলার ও নার্সারীম্যান মোঃ হযরত আলী বলেন,এবছর হোঃ মার্বেল এর জার্মিনেশন ৯৫ % এর উপরে ছিল তাই বীজ থেকে চারা উৎপাদন করে লাভবান হয়েছি,তাই আগামী বছর এর চাহিদা বাড়বে বলে আশা করি। উক্ত রেজাল্ট শেয়ারিং অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ মুনজুর রহমান শাকিব,সিনিয়র সেলস এন্ড মার্কেটিং অফিসার,এ আর মালিক সিডস প্রাঃ লিঃ দিনাজপুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই