1. admin@banglarmuktokontho.com : admin :
নেত্রকোনা কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজু ঢাকায় গ্রেফতার - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

নেত্রকোনা কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজু ঢাকায় গ্রেফতার

মোঃ আলী আশরাফ ইলিয়াস নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৫৪ Time View

নেত্রকোনা কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজু ঢাকায় গ্রেফতার

মোঃ আলী আশরাফ ইলিয়াস নেত্রকোনা জেলা প্রতিনিধি
কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজু (৪৫) রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার হয়েছেন। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে র‌্যাব-২ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান মুঠোফোনে দেওয়া এক প্রতিক্রিয়ায় এই গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তবে গ্রেফতারের কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। তাজুল ইসলাম তাজু কেন্দুয়া উপজেলার একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হিসেবে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন। তার গ্রেফতারের খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় রাজনীতিতে তার সক্রিয় ভূমিকার কারণে এ ঘটনায় অনেকেই বিস্মিত। র‌্যাব সূত্রে জানা গেছে,গ্রেফতারের সময় তাজু ঢাকার ধানমন্ডি এলাকায় অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে ধারণা করা হচ্ছে,তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ করেনি। এদিকে,তাজুর গ্রেফতারকে কেন্দ্র করে কেন্দুয়া উপজেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। দলীয় নেতারা এ বিষয়ে কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা করছেন বলে জানা যায়। তাজুল ইসলাম তাজুর বিরুদ্ধে কী ধরনের অভিযোগ আনা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে,তা জানতে জন সাধারণের নজর এখন আইনশৃঙ্খলা বাহিনীর দিকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই