1. admin@banglarmuktokontho.com : admin :
রাস্তা সংস্কারের কাজ বন্ধ থাকায় চালাকচর বাজারের নাজেহাল অবস্থা - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

রাস্তা সংস্কারের কাজ বন্ধ থাকায় চালাকচর বাজারের নাজেহাল অবস্থা

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৫০ Time View

রাস্তা সংস্কারের কাজ বন্ধ থাকায় চালাকচর বাজারের নাজেহাল অবস্থা

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ নরসিংদীর মনোহরদীতে চালাকচর বাজারের রাস্তা সংস্কারের কাজ বন্ধ থাকায় দুর্ভোগে ব্যবসায়ী ও ক্রেতারা। সরেজমিনে গিয়ে জানা যায়,নরসিংদীর মনোহরদীতে হেতেমদী থেকে চালাকচর হয়ে সাগরদী বাজার পর্যন্ত রাস্তার সংস্কার কাজ চলমান রয়েছে। রাস্তা সংস্কারের কাজ চলমান থাকলেও হচ্ছে না চালাকচর বাজারের ভিতরের ঢালাইয়ের কাজ। এতে করে দুর্ভোগ পোহাচ্ছেন ক্রেতা-বিক্রেতাসহ যাতায়াতকারী পথচারীরা। বাজারের ব্যবসায়ীরা গণমাধ্যম কর্মীদের জানান,বাজারের ভিতরের রাস্তার ঢালাইয়ের কাজ সম্পন্ন করতে দেরী করায় যাতায়াতের অসুবিধার কারণে ক্রেতার সংখ্যা অনেক কমে গেছে। যে কারণে আমাদের ব্যবসা-বাণিজ্য ভালো যাচ্ছে না। তাছাড়াও বাজারের অর্ধেক রাস্তা ঢালাই হওয়ায় তার উপরই হকাররা ফুটপাতের দোকান বসিয়ে বাজারের পরিবেশ নষ্ট ও যানজট তৈরী করছে। রাস্তার অপর পাশ দিয়ে গাড়ী ও সিএনজি চলাচল করলেও আয়তন কম থাকায় সবসময় যানজট লেগেই থাকে। এতে করে পথচারী ও ক্রেতারা সবসময় দুর্ঘটনার ভয়ে তটস্থ থাকে।
কয়েকজন ক্রেতা গণমাধ্যম কর্মীদের জানান,উপজেলার চালাকচর বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজারের অনেক সুনাম থাকায় দূর-দূরান্ত থেকে ক্রেতারা এসে এখানে ভিড় জমাতো। শুক্র ও সোমবার সপ্তাহে দুই দিন দুপুর থেকেই বাজারে জমজমাট পরিবেশ তৈরী হতো। রাস্তাটির ঢালাইয়ের কাজ বেশকিছু দিন যাবৎ বন্ধ থাকায় শুক্র ও সোমবার বাজারটি আর আগের মতো জমে উঠছে না। বেশ কিছু দিন পর অপর পার্শ্বের কাজ শুরু হলেও তা চলছে খুবই মন্থর গতিতে। এমতাবস্থায় ব্যবসায়ী ও ক্রেতারা বাজারের যানজট নিরসন ও পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে দ্রুত রাস্তার ঢালাইয়ের কাজ সম্পন্ন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সড়ক ও যোগাযোগ উপদেষ্টা,সড়ক ও জনপদ বিভাগ নরসিংদী ও স্থানীয় প্রশাসন এর হস্তক্ষেপ কামনা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই