1. admin@banglarmuktokontho.com : admin :
যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১২৭ Time View

যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ নরসিংদীতে যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১২ নভেম্বর) দুপুরে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব)নরসিংদীর আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত ২৫ জন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা.সৈয়দ মোঃ আমিরুল হক শামীম। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) নরসিংদীর সভাপতি রতন কুমার সরকার এর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ আবু কাউছার সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচী’র (যক্ষ্মা) ম্যানেজার মাহিদুল ইসলাম,নাটাব টোব্যাকো কন্ট্রোল প্রজেক্ট ম্যানেজার মোঃ ফিরোজ আহম্মেদ,ব্র্যাক নরসিংদী জেলা ম্যানেজার সুশান্ত দেবনাথ,নাটাব নরসিংদী জেলার যুগ্ম সম্পাদক রামপ্রসাদ সাহা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বলেন,যক্ষ্মা একট প্রাচীন ঘাতক ব্যাধি। প্রতি বছর বাংলাদেশে বহুলোক এ রোগে মৃত্যুবরণ করে। পূর্বে এ রোগের চিকিৎসা ছিল না। কিন্তু বর্তমানে যক্ষ্মা চিকিৎসা ও ঔষধ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। সকল উপজেলা স্বাস্থ্যকেন্দ্র,সকল বক্ষব্যাধি ক্লিনিক এবং বক্ষ্মব্যাধি হাসপাতাল,জেলা ও সদর হাসপাতাল,সরকারী-বেসরকারী স্বাস্থ্যকেন্দ্র সমূহ, মেডিকেল কলেজ হাসপাতাল,এনজিও ক্লিনিক কমিউনিটি ক্লিনিক সমূহে সম্পূর্ণ বিনামূল্যে যক্ষ্মার পরীক্ষা ও যক্ষ্মা রোগের চিকিৎসা করা হয়। নিয়মিত ও পূর্ণ মেয়াদের চিকিৎসায় যক্ষ্মা রোগ সম্পূর্ণ ভালো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই