1. admin@banglarmuktokontho.com : admin :
কালিয়ায় বিনামূল্যে ধান,শব্জি বীজ ও নগদ অর্থ বিতরণ - বাংলার মুক্ত কন্ঠ
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
ভেড়ামারায় সোহেল রানা হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটন, বিজ্ঞ আদালতে আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড প্রদান নরসিংদীতে ডিএনসির অভিযান: গাঁজা ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সৎ ও নির্ভীক সাংবাদিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত: মো. আজাদ খানকে ঘিরে শুভেচ্ছা ও অভিনন্দন নড়াইলে খাটের নিচে বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজা উদ্ধার, নারী আটক নরসিংদীতে সংবাদপত্র অফিস উদ্বোধন উপলক্ষে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত তরুণদের ক্রীড়ায় ফেরাতে মাঠে নামলো নতুন কমিটি, সদস্য সচিব গোলাম মোমিত ফয়সাল তথ্যের অবাধ প্রবাহে স্বচ্ছ বিশ্ব গড়ার অঙ্গীকার—সাহসী সাংবাদিকতায় নতুন দিগন্ত মে দিবসের অঙ্গীকার: শ্রমিকের অধিকার আদায়ে নরসিংদী শহর শ্রমিক দলের র‍্যালি নরসিংদীতে চাঞ্চল্যকর ঘটনা: ৫০০ পিস ইয়াবাসহ বেলাব থানার পুলিশ কনস্টেবল গ্রেফতার

কালিয়ায় বিনামূল্যে ধান,শব্জি বীজ ও নগদ অর্থ বিতরণ

নড়াইল থেকে জেলা প্রতিনিধিঃ মোঃ রাসেল শেখ।।
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১১২ Time View

কালিয়ায় বিনামূল্যে ধান,শব্জি বীজ ও নগদ অর্থ বিতরণ

নড়াইল থেকে জেলা প্রতিনিধিঃ মোঃ রাসেল শেখ।।
নড়াইলের কালিয়ায় কৃষকের মাঝে বিনামূল্যে ধান,শব্জি বীজ ও নগদ অর্থ বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বসতবাড়ীতে বিভিন্ন জাতের শাক সবজীর বীজ ও ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে ব্রো ধানের হাইব্রীড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পৌরসদরসহ উপজেলার ১৪টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এ বীজ ও নগদ অর্থ বিতরণের উদ্ভোধন করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায়  উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উপ সহকারী কৃষি অফিসার এস,এম আবুল হাসানের সঞ্চালনায় ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইভা মল্লিকের সভা পতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজি,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তরিকুল ইসলাম,কালিয়া প্রেস ক্লাবের সভাপতি শেখ গোলাম মোর্শেদসহ উপজেলার বাবরা হাচলা এলাকা থেকে আগত প্রান্তিক চাষীরা। উল্লেখ্য,২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি কর্মসূচি প্রণোদনার আওতায় কালিয়ায় ৭ হাজার প্রান্তিক কৃষকদের মাঝে হাইব্রিড ব্রো ধানের বীজ ও ৭ শত জনকে সবজীর বীজ পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই