1. admin@banglarmuktokontho.com : admin :
শেখ হাসিনা পালালেও তাদের দোসররা এখনো পালায়নি খায়রুল কবির খোকন - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

শেখ হাসিনা পালালেও তাদের দোসররা এখনো পালায়নি খায়রুল কবির খোকন

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদী জেলা।।
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১১৫ Time View

শেখ হাসিনা পালালেও তাদের দোসররা এখনো পালায়নি খায়রুল কবির খোকন

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদী জেলা।।
বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন,শেখের বেটি নাকি পালায় না ? আজ কোথায় তিনি আওয়ামীলীগ ভেবেছিল তারা চিরকাল ক্ষমতায় থাকবে। ক্ষমতা যে দীর্ঘস্থায়ী হয় না,তা ইতিহাসই বলে। নিজ দলের কর্মীদের রেখে শেখ হাসিনা পালালেও তাদের দোসররা এখনো পালায়নি।
মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুলতান উদ্দিন মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন,তারা এখনো দিবা স্বপ্ন দেখছেন,আবার ক্ষমতায় আসবেন। সকলেই সতর্ক থাকুন বাংলাদেশে যেন আর কোনদিন মাফিয়া ফ্যাসিস্ট ক্ষমতায় আসতে না পারে। দীর্ঘ ১৬ বছর শ্বাসরুদ্ধকর ভয়-ভীতি দেখিয়ে বিএনপিকে কোণঠাসা করার পাশাপাশি ধ্বংস করার চেষ্টা করেছিল শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলনে দেশে পুণরায় কথা বলার সুযোগ তৈরি হয়েছে। এছাড়াও তিনি দ্রুত সময়ে একটি স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্যে অন্তর্বর্তীকালীন সরকারকে আহবান জানান।
ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এম.এন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা আবুল কাশেম, রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধুরী,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমান,রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন মোহনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সবশেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ফুটবল প্রতিযোগিতায় বিজয়ী দল ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই