1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন করলেন জেলা প্রশাসক - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের প্রিয় সহযোদ্ধা ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে— জরুরি সংবাদ বিজ্ঞপ্তি: ‘বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন’-এর নাম পরিবর্তনের খবরটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার।

নরসিংদীতে ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদী জেলা।।
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১২২ Time View

নরসিংদীতে ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদী জেলা।।
নরসিংদীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(১২ নভেম্বর)সকালে শহরের শিক্ষা চত্বর এলাকার পৌর পার্কে ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন করেন,জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
এ সময় তিনি বাজারের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বাজার সম্প্রসারণের জন্য নির্দেশনা দেন। উক্ত বাজারে ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস,১২০ টাকা ডজন মুরগির ডিম বিক্রি হচ্ছে। এ ছাড়াও মাছ সাধারণ বাজারের তুলনায় প্রতি কেজি ১০ থেকে ২০ টাকা কম দামে বিক্রি হচ্ছে। শাক-সবজির মধ্যে লাউ প্রকারভেদে ৪০ থেকে ৬০ টাকা,ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা,বরবটি ৬০ টাকা,লালশাক ৪০ টাকা,টমেটো ৮০ থেকে ১০০ টাকা,শিম ৮০ থেকে ১২০ টাকা,বেগুন ৬০ থেকে ৮০ টাকা,পটল ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।এদিকে নতুন এই বাজারে গরুর মাংস,মাছ ও ডিমসহ বিভিন্ন শাকসবজির ন্যায্যমূল্য পেয়ে খুশি সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই