1. admin@banglarmuktokontho.com : admin :
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত মেয়র ডা.শাহাদাত হোসেনকে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম-এর ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা - বাংলার মুক্ত কন্ঠ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম:
তৃণমূলের আস্থার নাম বিএনপি নেতা সোহেল রানা বাবু ভেড়ামারায় পুলিশের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১। আসছে ঐতিহাসিক শোকের মাস আগষ্টে জননেতা আয়মান হোসেন অপু শোক বার্তা প্রকাশ করলেন। ” যেই দিন ৫ ই আগস্ট তৈরী করেছিল এরা সেই দিনই সীমা অতিক্রম করে ফেলেছে এদেরকে আর একবৃন্দু ছাড় দেওয়া যাবেনা শেখ হাসিনার সরাসরি নির্দেশ “ ” জরুরী প্রেস বিজ্ঞপ্তি :- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন “ জরুরী প্রেস বিজ্ঞপ্তিঃ- বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠন দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচার। নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কমিটি অনুমোদন ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত মেয়র ডা.শাহাদাত হোসেনকে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম-এর ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ Time View

স.ম.জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ-
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত মেয়র ডা.শাহাদাত হোসেনকে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম এর ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা একান্ত প্রয়োজন:ডা.শাহাদাত হোসেন ১০ নভেম্বর ২০২৪ইং রাত ৮টায় নাসিমন ভবন বিএনপির দলীয় কার্যালয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র ডা.শাহাদাত হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান জাতীয়তা বাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম-এর নেতৃবৃন্দ। এ সময় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম-এর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মুছা। সঞ্চালনা করেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও ফোরামের নেতা বাকাউল্লাহ চৌধুরী ইরান। এই সময় সংবর্ধিত অতিথি নব নির্বাচিত মেয়র ডাক্তার শাহাদাত হোসেন কর আইনজীবীদেরকে নগরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বলেন,চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে কর আইনজীবীদের ভূমিকা যেন দৃষ্টান্ত হয়ে থাকে। কর আইনজীবীরা দেশের রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। চট্টগ্রাম নগরীর উন্নয়নের কর আইনজীবীদের সহযোগিতা কামনা করছি। দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা একান্ত প্রয়োজন। আইনজীবীদের পক্ষ থেকে সভাপতি মোহাম্মদ মুছা বলেন,মেয়র ডা.শাহাদাত হোসেনের নেতৃত্বে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতাকর্মীদের নিয়ে যে প্রশসংনীয় ভূমিকা রেখেছেন তা অনস্বীকার্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আরও শক্তিশালী করার জন্য দেশের মানুষ অধিক আগ্রহ প্রকাশ করছে এবং দেশনায়ক তারেক রহমান যেন দেশ পরিচালনার ভার গ্রহণ করেন-এ আশা ব্যক্ত করছেন দেশের আপামর জনসাধারণ। এ সময় আরও উপস্থিত ছিলেন কর আইনজীবী সমিতির সভাপতি আলহাজ্ব মো:আবু তাহের আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফোরামের নেতা মোঃ মোস্তফা কামাল মনসুর,কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ওমর ফারুক,কর আইন জীবী ফোরামের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-মো.আবুল কালাম,এ্যাড.মো.ইমাম উদ্দিন,এ্যাড. আবু তাহের,এ্যাড.আবুল হোছাইন সিকদার,সাবেক ভিপি সাইফুল আলম,এ্যাড.মো.সাইফুর রহমান,চৌধুরী খালিদ বিন জনি,মোহাম্মদ রফিফুল ইসলাম,মো.জানে আলম, সনজয় আচার্য্য,রিংকু দত্ত,মো.ইয়াছিন,মো.তাজ উদ্দীন, মো.জামাল উদ্দিন,মো.ফারুক,এ্যাড.মো.ইলিয়াছ,মো. বেলায়েত হোসেন,এ্যাড.সায়েদুল হক মজুমদার,মো. ইউসুফ,মো.দিদারুল আলম রনি,মো.নুরল আজিম, মো.নুরুল ইসলাম,মো.সাহাদাত হোসেন,রফিকুল ইসলাম লিংকন,মো.আবুল কালাম,কে.এম.সাইফুর রহমান, মো.সরোয়ার আলম,মো.রাশিদুল হাসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই