1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে অবৈধ ভারতীয় প্রসাধনীসহ কাভার্ড ভ্যান জব্দ,আটক ১ - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

নরসিংদীতে অবৈধ ভারতীয় প্রসাধনীসহ কাভার্ড ভ্যান জব্দ,আটক ১

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১১১ Time View

নরসিংদীতে অবৈধ ভারতীয় প্রসাধনীসহ কাভার্ড ভ্যান জব্দ,আটক ১

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ নরসিংদীতে কাভার্ডভ্যান ভর্তি ১ কোটি টাকা মুল্যের অবৈধ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার(১০ অক্টোবর) রাত ১১ টায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার নারায়ণপুর এলাকার লাল মিয়া ফিলিং স্টেশনের সামনে থেকে জব্দ করা হয়।
সোমবার(১১ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শামসুল আরেফিন। এসময় কাভার্ডভ্যান চালকের সহকারী সিলেটের জৈয়ন্তপুর উপজেলার চিগনাগুল বাজারের ঘাটেরচটি এলাকার মো:মুছন মিয়ার ছেলে মো:সাদেক (৪৫) কে আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন (অপরাধ) জানান,গোপন তথ্যের ভিত্তিতে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নারায়ণপুর লাল মিয়া ফিলিং স্টেশন এলাকায় আটক করে তল্লাশী করে ডিবি পুলিশ। এসময় শুল্ক ফাঁকি দিয়ে আনা ১ কোটি টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী জব্দ করাসহ চালকের সহকারীকে আটক করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত হতে আনা এসব ভারতীয় শ্যাম্পু সাবান,মেডিসিনসহ বিভিন্ন ধরনের এসব কসমেটিকস পাচার করা হচ্ছিল। এ ঘটনায় সরকারি শুল্ক ফাঁকি বিশেষ ক্ষমতা আইনে রায়পুরা থানায় আটককৃতের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। এর আগে ৭ নভেম্বর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ঘাসিরদিয়ায় একটি কাভার্ড ভ্যান হতে প্রায় কোটি টাকার প্রসাধনী জব্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই