1. admin@banglarmuktokontho.com : admin :
হাজরী জাকির হোসেন চুন্নুর নেতৃত্বে নাজিরগঞ্জে বিএনপির বিশাল মিছিল - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

হাজরী জাকির হোসেন চুন্নুর নেতৃত্বে নাজিরগঞ্জে বিএনপির বিশাল মিছিল

এম এ আলিম রিপন:সুজানগর,পাবনা জেলা।-
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১১৯ Time View

হাজরী জাকির হোসেন চুন্নুর নেতৃত্বে নাজিরগঞ্জে বিএন পির বিশাল মিছিল

এম এ আলিম রিপন:সুজানগর,পাবনা জেলা।- বিএনপির সাবেক সহ সভাপতি ও সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের জনপ্রিয় সাবেক চেয়ারম্যান হাজরী জাকির হোসেন চুন্নুর নেতৃত্বে সুজানগর উপজেলার নাজিরগঞ্জে এক বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রবিবার(১০ নভেম্বর) বের হওয়া মিছিলটি নাজিরগঞ্জ বাজার ও ফেরীঘাটসহ স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) নাজিরগঞ্জ ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ডাঃ আব্দুস সালামের সভাপতিত্বে মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদের জনপ্রিয় সাবেক চেয়ারম্যান হাজরী জাকির হোসেন চুন্নু। অন্যদের মাঝে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির নেতা আবুল কালাম মিয়া, আলম শেখ,জাহিদ হাসান,খোকন,ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আক্কাজ আলী মন্ডল,কৃষকদল নেতা রঞ্জু,আলহাজ্ব মাসুম,রাজু মন্ডল,ফারুক মন্ডল,আনছার মন্ডল,রানা হাজারী,রইজ,লিটন মন্ডল,দুলাল সরদার, খোকন শেখ,রাজা প্রামানিক,রিয়াজ উদ্দিন,রাজু আহমেদ,রবিউল শেখ,সিরাজ উদ্দিন খান,টিপু খান, আব্দুস সাত্তার,রাজ্জাক সহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে হাজারী জাকির হোসেন চুন্নু বলেন,১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে বাকশালি শাসনব্যবস্থার পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র চর্চার নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়। সেদিন দেশ ও জাতি পেয়েছিল নতুন পথের দিশা।এই পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়। মুক্তভাবে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।৭ নভেম্বরের এই দিনের ইতিহাস জাতি হিসেবে স্বরণ করে নতুন করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে অকুতোভয় দেশপ্রেমিক সৈনিক হিসেবে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় তিনি আরো বলেন জিয়াউর রহমান শাহাদাত বরণ করলেও তাঁর আদর্শে বলীয়ান মানুষ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এখনো দৃঢ় সংকল্পবদ্ধ রয়েছে। এই ঘটনার আলোকে আমাদের সকলকে নতুন বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন বর্তমানে ফ্যাসিবাদী আওয়ামীলীগ দেশে কোন ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ,কে এম সেলিম রেজা হাবিবের নেতৃত্বে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই