1. admin@banglarmuktokontho.com : admin :
কালিয়ার পেড়লীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেলেন সহস্রাধিক মানুষ! - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

কালিয়ার পেড়লীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেলেন সহস্রাধিক মানুষ!

মো.রাসেল শেখ,নড়াইল প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১২৩ Time View

কালিয়ার পেড়লীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেলেন সহস্রাধিক মানুষ!

মো.রাসেল শেখ,নড়াইল প্রতিনিধিঃ-“অন্ধ জনে দেহ আলো”এ প্রবাদকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লীতে সহস্রাধিক দুস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেয়া হয়েছে। এলাকার কৃতি সন্তান লন্ডন প্রবাসী প্রয়াত ব্যারিষ্টার গোলাম হাফিজ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কন্যা রিয়া রুবায়েত হাফিজ এর পৃষ্ঠপোষকতায় এবং খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল ও ফ্রেড হলোজ এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) নির্মাণাধীন ব্যারিষ্টার হাফিজ হাসপাতালে আয়োজিত দিনব্যাপী ১৬তম চক্ষু চিকিৎসা শিবিরে ১ হাজার ১৬৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। এদের মধ্যে ৩২৫ জন পুরুষ ও ৮৪০ জন মহিলার চক্ষু বিনামূল্যে পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। এছাড়া,২৫০ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয় এবং বাছাইকৃত ১৫৪ জন ছানীপড়া রোগীর চোখে বিনামূল্যে অস্ত্রপচার করে লেন্স সংযোজন ও চোখে নালী জনিত ৩ জন রোগীকে অস্ত্রপচারের জন্য ওইদিন নিজস্ব পরিবহণে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নেয়া হয়েছে। এসব রোগীদের চিকিৎসা শেষে শনিবার পুনরায় চিকিৎসা ক্যাম্পে হাসপাতালের নিজস্ব পরিবহনে পৌঁছে দেয়া হবে। ব্যারিষ্টার হাফিজ ট্রাস্টের সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ কামাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত উক্ত চক্ষু চিকিৎসা শিবিরে খুলনার শিরোমণিস্থ বিএনএসবি চক্ষু হাসপাতালের সহকারী সার্জন ডাঃ হাসিবুল ইসলাম ও সহকারী সার্জন ডাঃ সাদিয়া আফরিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত রোগীদের চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করেন। ওই চিকিৎসা শিবিরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল এর পাবলিক রিলেশন অফিসার মীর মিজানুর রহমান, মৌমিতা,আল-আমিন,ক্যাম্প সহকারী সৈয়দ রাতুল মাহমুদ,মোঃ মেহেদী হাসান,মোঃ রাশেদুল ইসলাম ও মোঃ ডালিম। গ্রাম বাংলার একটি প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেয়ে এলাকাবাসী আয়োজকদের প্রতি অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন।প্রতিবছর বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবার এ মহতী উদ্যোগ অব্যাহত রাখার জন্য তারা সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে ব্যারিষ্টার হাফিজ ট্রাস্টের সভাপতি মোঃ কামাল হোসেন জানান,সকলের সহযোগিতা থাকলে জনস্বার্থে প্রতিবছর এ কার্যক্রমের আয়োজন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই