1. admin@banglarmuktokontho.com : admin :
রাউজানের ছিটিয়াপাড়ায় আজিমুশান সুন্নী সম্মেলন অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

রাউজানের ছিটিয়াপাড়ায় আজিমুশান সুন্নী সম্মেলন অনুষ্ঠিত

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১২০ Time View

রাউজানের ছিটিয়াপাড়ায় আজিমুশান সুন্নী সম্মেলন অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম থেকে:-পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে ছিটিয়াপাড়া হারুন চেয়ারম্যান স্মৃতি সংসদের উদ‍্যোগে প্রতি বছরের ন‍্যায় আজিমুশান সুন্নী সম্মেলন যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে। গতকাল ৯ই নভেম্বর শনিবার বাদে মাগরিম ছিটিয়াপাড়া হারুন চেয়ারম্যান বাড়ির মাঠ প্রাঙ্গনে আয়োজিত সম্মেলনে মেহমানে আ’লা ছিলেন মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া হাদী মঞ্জিলের নায়েবে সাজ্জাদানশীন শাহ্ ছুফী সৈয়দ তানভীর হাদী (ম.)। শাহ্ এমদাদীয়া সুলতানপুর দায়রা শাখার সভাপতি আমিনুল ইসলাম বখতিয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল। সুলতানপুর দায়রা শাখার দারুত্বয়ালীম সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেন রবির সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন নোয়াখালী ইমামে আজম (রা:) সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা এনাম রেজা কাদেরী,বিশেষ বক্তা ছিলেন শাহ্ এমদাদীয়া হাটহাজারী উপজেলার দারুত্বায়ালীম প্রতিনিধি মাওলানা মীর মোহাম্মদ মহিউদ্দিন নূরী চররাঙ্গামাটিয়া শাখার দারুত্বায়ালীম সম্পাদক শায়ের মাওলানা তৌহিদ রেজা কাদেরী,মাওলানা রিফাত হোসাইন কাদেরী। আমন্ত্রিত শায়ের ছিলেন আল হোসাইন ইসলামী সাংস্কৃতিক ফোরামের সহ প্রচার সচিব মাওলানা আহসান হাবীব কাদেরী। বিশেষ অতিথি ছিলেন সুলতানপুর দায়রা শাখার সাধারণ সম্পাদক শওকত গনি চৌধুরী,পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত মির্জা,রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি হাসান বাহাদুর, জাহাঙ্গীর আলম মুন্সি সুলতানপুর ৫নং ওয়ার্ড শাখার সভাপতি মোহাম্মদ সৈয়দ মিয়া,মোহাম্মদ মিজান। সুন্নী সম্মেলন বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন মোহাম্মদ মঞ্জুর আলম,মোহাম্মদ হেলাল,মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ আইমান,মোহাম্মদ রহিম,মোহাম্মদ রবিউল, মোহাম্মদ রিফাত,মোহাম্মদ টিপু মোহাম্মদ বাদশা, সাহাবুদ্দীন,মোহাম্মদ সাইমন সহ অন‍্যান‍্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই