1. admin@banglarmuktokontho.com : admin :
রাত ১০ টার পর থেকে পত্রিকা পাড়াখ্যাত চেরাগী পাহাড় এলাকায় দোকান বন্ধ রাখার নির্দেশ সিএমপির - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

রাত ১০ টার পর থেকে পত্রিকা পাড়াখ্যাত চেরাগী পাহাড় এলাকায় দোকান বন্ধ রাখার নির্দেশ সিএমপির

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১০৮ Time View

রাত ১০ টার পর থেকে পত্রিকা পাড়াখ্যাত চেরাগী পাহাড় এলাকায় দোকান বন্ধ রাখার নির্দেশ সিএমপির

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম নগরীর পত্রিকা পাড়া হিসেবে পরিচিত চেরাগী পাহাড়ের আজাদী গলি ও মোমিন রোড এলাকায় অপরাধ প্রতিরোধ ও বিশৃঙ্খলা রোধে রাত ১০ টার পর দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
গতকাল শনিবার (৯ নভেম্বর) থেকে এটি কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। নগর পুলিশের উপ কমিশনার জন সংযোগ কাজী তারেক আজিজ বলেন,চেরাগী গলিসহ চেরাগী পাহাড় মোড়ের আশপাশের এলাকায় গভীর রাত পর্যন্ত মানুষের আনাগোনা থাকে,আড্ডা থাকে। এসবকে কেন্দ্র করে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঘটনা ঘটছে। অপরাধ প্রতিরোধ ও শৃঙ্খলা বিধানের অংশ হিসেবে কোতোয়ালী থানার চেরাগী পাহাড় মোড়ে রাত ১০ টার পর দোকান বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। স্থানীয় থানা থেকেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এ নির্দেশার পর মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সংস্কৃতি মহলে। চেরাগি গলি সমগ্র চট্টগ্রাম মহানগর এলাকায় সংস্কৃতির আড্ডার এলাকা হিসেবে পরিচিত। সংস্কৃতি অঙ্গনের অনেকে মনে করে এটি সাংস্কৃতিক চর্চা ও বিকাশের অংশ হিসেবে প্রতিবন্ধকতার জন্য একটা প্রক্রিয়া। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য ও সমন্বয়ক স ম জিয়াউর রহমান বিষয়টি বিবেচনা করার বিশেষ অনুরোধ জানিয়েছেন সিএমপিকে। তিনি বলেন,চট্টগ্রামের চেরাগি সাংস্কৃতিক কর্মীদের মুক্ত আড্ডার জায়গা। এখানে নিরাপত্তার দোহাই দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি সাংস্কৃতিক চর্চার অন্তরায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই