1. admin@banglarmuktokontho.com : admin :
কুমিল্লা জেলা সমিতি-চট্টগ্রামের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

কুমিল্লা জেলা সমিতি-চট্টগ্রামের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৯৯ Time View

কুমিল্লা জেলা সমিতি-চট্টগ্রামের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টার।।
চট্টগ্রাম বসবাসরত বৃহত্তর কুমিল্লা জেলার অধিবাসীদের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কুমিল্লা জেলা সমিতি-চট্টগ্রাম’র এক বিশেষ সাধারণ সভা গতকাল ৯ নভেম্বর বিকেল ৫টায় নগরীর স্টেশন রোডস্থ মোটেল সৈকতের হলরুমে সংগঠনের সভাপতি ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন কবির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক কর্মপরিকল্পনা ও কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন বাবুল,সহসভাপতি মোহাম্মদ শাহ আলম,ইঞ্জিনিয়ার মতিউর রহমান,মোহাম্মদ নুরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম,ক্রীড়া সম্পাদক লায়ন মো. সাইদুল ইসলাম মজুমদার। এ সময় অতিথি ছিলেন বৃহত্তর কুমিল্লা জেলা সমিতি-চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী নাছির উদ্দিন মোল্লা। সভায় বক্তারা বলেন,কুমিল্লা জেলা সমিতি-চট্টগ্রাম প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রামে বসবাসরত বৃহত্তর কুমিল্লা জেলার জনমানুষের কল্যাণে কাজ করে আসছে। দীর্ঘদিন চলমান থাকা সামাজিক কর্মকাণ্ডগুলো চট্টগ্রামে বসবাসরত কুমিল্লা জেলাবাসীর কাছে প্রশংসা কুড়িয়ে আসছে। বার্ষিক মেজবান ও মিলনমেলা,বার্ষিক ম্যাগাজিন প্রকাশনা,কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কার্যক্রম সংগঠনের জোরালো প্রশংসনীয় কর্মযজ্ঞ হিসেবে স্বীকৃত। সভায় উপস্থিত সংগঠনের বিভিন্ন আজীবন সদস্য, পৃষ্টপোষক সদস্য,দাতা সদস্য ও সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই