1. admin@banglarmuktokontho.com : admin :
মনোহরদীতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের মনতলা মাদ্রাসা পরিদর্শন - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

মনোহরদীতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের মনতলা মাদ্রাসা পরিদর্শন

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদী জেলা।।
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৯৫ Time View

মনোহরদীতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের মনতলা মাদ্রাসা পরিদর্শন

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদী জেলা।।
নরসিংদীর মনোহরদীতে অবস্থিত মনতলা সিনিয়র ফাজিল(ডিগ্রী)মাদ্রাসা পরিদর্শন করেছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক

শনিবার(৯ নভেম্বর)বিকালে নরসিংদীর মনোহরদীতে অবস্থিত মনতলা সিনিয়র ফাজিল(ডিগ্রি)মাদ্রাসা পরিদর্শন করেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নরসিংদীর কৃতি সন্তান ড.শাহনওয়াজ দিলরুবা খান।

এসময় অত্র মাদ্রাসার অধ্যক্ষ সহ উপজেলার অন্যান্য মাদ্রাসার অধ্যক্ষগণ মহাপরিচালক কে ফুল দিয়ে বরণ করে নেন।

পরে অত্র মাদ্রাসার অফিস কক্ষে অধ্যক্ষ মাওঃমোঃবাকিউল ইসলাম এর সভাপতিত্বে শিক্ষক-কর্মচারীদের সাথে তিনি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

উক্ত মতবিনিময় সভায় মনোহরদী উপজেলার অন্যান্য মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মাদ্রাসার সুন্দর অবকাঠামো দেখে অধ্যক্ষের ভূয়সী প্রশংসা করেন এবং যে কোন প্রয়োজনে পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই