1. admin@banglarmuktokontho.com : admin :
চরফ্যাশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত।। - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

চরফ্যাশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত।।

মাওলানা আবু ইউসুফ।।ভোলা চরফ্যাশন।
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১০৬ Time View

চরফ্যাশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত।।

মাওলানা আবু ইউসুফ।।ভোলা চরফ্যাশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত ভোলা জেলা দক্ষিণ শাখা কর্তৃক চরফ্যাশন পৌরশাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (৮ নবেম্বর ২০২৪) বিকেলে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মডেল মসজিদ অডিটোরিয়াম। চরফ্যাশন পৌর শাখা কর্তৃক ইসলামী আন্দোলন বাংলাদেশের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এসময় ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনটি পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি ফয়জুল্লালহ সেক্রেটারি ইসলামি আন্দোলন বাংলাদেশ চরফ্যাশন পৌর শাখা ।ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার সভাপতি ভোলা জেলা দক্ষিণ ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ সাধারণ সম্পাদক ভোলা জেলা দক্ষিণ ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ। অর্থ ও প্রকাশনা সম্পাদক ভোলা জেলা দক্ষিণ ইসলামি আন্দোলন বাংলাদেশ। ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনটি সভাপতিত্ব করেন ডা.মোহাম্মদ শাফিফ হোসাইন সিনিয়র সহ সভাপতি ইসলামি আন্দোলন বাংলাদেশ চরফ্যাশন পৌর শাখা। ইসলামি আন্দোলন বাংলাদেশ চরফ্যাশন উপজেলা শাখা সহ জেলা ও থানা নেতৃবৃন্দ।বক্তারা বলেন,বিগত ১৬ বছরে যারা দেশকে অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে দিয়ে, দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে দেউলিয়া করে ফেলেছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার জন্য বাংলাদেশে সব রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে ধ্বংস করে দিয়েছেন। বক্তারা আরও বলেন,ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিচার,দূর্নীতিবাজদের গ্রেফতার,অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা সহ রাষ্ট্রের সকর বৈষম্য দূর করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে হবে। এসময় শতশত ইসলামী আন্দোলন এর সমর্থক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই