1. admin@banglarmuktokontho.com : admin :
চন্দনাইশে আধুনিক কৃষিযন্ত্রপাতি প্রস্তুতকারক কর্মীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

চন্দনাইশে আধুনিক কৃষিযন্ত্রপাতি প্রস্তুতকারক কর্মীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

স,ম,জিয়াউর রহমান চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১১৯ Time View

চন্দনাইশে আধুনিক কৃষিযন্ত্রপাতি প্রস্তুতকারক কর্মীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্টার।।
কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে বাংলা মার্ক লিমিটেডের সার্বিক সহযোগিতায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন পশ্চিম এলাহাবাদ সুলতানপল্লী-১এ যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষিযন্ত্রপাতি প্রস্তুত, নিরাপত্তা ও কর্মপরিবেশের উপর স্থানীয় কৃষিযন্ত্রপাতি প্রস্তুতকারক কর্মীদের নিয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন গতকাল ৮ নভেম্বর অনুষ্ঠিত হয়।
কর্মশালার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. এ কে এম সাইফুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালনা মো.রফিকুল ইসলাম,উপ-ব্যবস্থাপনা পরিচালক মো.সিরাজুল ইসলাম,সহকারী মহাব্যবস্থাপক (বিজনেস ডেভলপমেন্ট) শাহেদুর রহমান।
কর্মশালায় কৃষিযন্ত্রপাতি উৎপাদন,গুণগত মান নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও কর্মপরিবেশের উপর কৃষকদের আধুনিক পদ্ধতি নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণার্থীদের হ্যান্ডটুলসের ব্যবহার,ওয়েল্ডিং,পাইলিং,শক্তি সঞ্চালন, ড্রিলিং,গ্রাউন্ডিং বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালায় এগ্রো সার্ভিস,স্পেয়ার পার্টস ডিপার্টমেন্ট,সুপারভাইজিং,মেকানিক্যাল ও টেকনিক্যাল বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালায় অতিথিবৃন্দ বলেন,আধুনিক ও প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে কৃষি উদ্ভাবনে এগিয়ে এলে বাংলাদেশ আরও কৃষি বিপ্লব ঘটাতে সক্ষম হবে। প্রযুক্তিকে কাজে লাগালে গ্রামীণ কৃষকগণ আরও স্বাবলম্বী ও সচ্ছল হতে পারবে। একইসাথে তা দেশের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই