1. admin@banglarmuktokontho.com : admin :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সুজানগরে বর্ণাঢ্য র‌্যালী - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম:
🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সুজানগরে বর্ণাঢ্য র‌্যালী

এম এ আলিম রিপন:স্টাফ রিপোর্টার,পাবনা জেলা।।
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১০২ Time View

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সুজানগরে বর্ণাঢ্য র‌্যালী

এম এ আলিম রিপন:স্টাফ রিপোর্টার,পাবনা জেলা।। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষ্যে সুজানগরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকাল ৪টায় দলটির অসংখ্য নেতাকর্মীর অংশগ্রহণে বের হওয়া বর্ণাঢ্য র‌্যালিটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক এ,বি,এম তৌফিক হাসান আলহাজে¦র সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এর সঞ্চালনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজারী হারুন-অর রশিদ, ওবায়দুর রহমান,সদস্য শফিউল্লাহ মনি,উপজেলা বিএন পির সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোর্তজা,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তোরাপ আলি,সদস্য সাফা খান,পৌর বিএনপির সদস্য ও পৌরসভার সাবেক কাউন্সিলর আলাউদ্দিন,উপজেলা কৃষকদলের সভাপতি শাহজাহান শেখ,উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আলি আকবর,জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ কাউসার এবং ফিরোজ,ছালাম,সাব্বির,ফারুকসহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। র‌্যালী পরবর্তী পথ সভায় বক্তব্য প্রদানকালে উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ বলেন,১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে বাকশালি শাসনব্যবস্থার পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র চর্চার নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়। দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে যায়।সেদিন দেশ ও জাতি পেয়েছিল নতুন পথের দিশা। এই পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়। মুক্তভাবে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।আজকের এই দিনে ইতিহাস জাতি হিসেবে স্বরণ করে নতুন করে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে অকুতোভয় দেশ প্রেমিক সৈনিক হিসেবে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে জানিয়ে শেখ আব্দুর রউফ বলেন,এইদিনে ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানকে মুক্ত করা হয়।পাল্টে যায় দেশের পটভূমি এবং এ পরিবর্তনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী এক জাতীসত্ত্বা লাভ করে বাংলাদেশ।এ ছাড়া এদিন থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে। জিয়াউর রহমান শাহাদাত বরণ করলেও তাঁর আদর্শে বলীয়ান মানুষ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এখনো দৃঢ় সংকল্পবদ্ধ রয়েছে। এই ঘটনার আলোকে আমাদের সকলকে নতুন বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখতে হবে বলে উল্লেখ করেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই