1. admin@banglarmuktokontho.com : admin :
ফুলবাড়ীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার। - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

ফুলবাড়ীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার।

মোঃ ফয়জার রহমান দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১০৬ Time View

ফুলবাড়ীতে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার।

মোঃ ফয়জার রহমান দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে শশুর বাড়িতে জোবাইয়া আক্তার ইভা নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামী জায়েদ হোসেন (২৩) কে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গত বুধবার (৬নভেম্বর) উপজেলার এলুয়ারি ইউনিয়নের সহরা এলাকা থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত স্বামী জায়েদ হোসেন ওই এলাকার রুহুল আমিনের ছেলে এবং নিহত গৃহবধূ জোবাইয়া আক্তার ইভা দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার জহির রাহানের মেয়ে সেতাবগঞ্জ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়।বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার মহিব্বুল বলেন,গেল ১ নভেম্বর স্বামীর বাড়িতে যৌতুকের দাবিতে নির্মম নির্যাতনের শিকার স্ত্রী ইভার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে এমন অভিযোগের ভিত্তিতে ধারা-১১(ক)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ (সংশোধিত ২০২০) গৃহবধূর বাবা জহির রায়হান বাদী হয়ে (৫ নভেম্বর) মঙ্গলবার রাতে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৪। মামলার সুত্র ধরে প্রধান আসামি গৃহবধূর স্বামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই