1. admin@banglarmuktokontho.com : admin :
পটুয়াখালী জেলায় গলাচিপায় দীর্ঘ বছর পরে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বিএনপির জনসভা - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

পটুয়াখালী জেলায় গলাচিপায় দীর্ঘ বছর পরে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বিএনপির জনসভা

মোঃ নুহুইসলাম স্টাফ রিপোর্টার,পটুয়াখালীঃ-
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১১৯ Time View

পটুয়াখালী জেলায় গলাচিপায় দীর্ঘ বছর পরে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বিএনপির জনসভা

মোঃ নুহুইসলাম স্টাফ রিপোর্টার,পটুয়াখালীঃ- দীর্ঘ ১৭ বছর পরে স্মরণ কালের সবচেয়ে বৃহৎ জনসভার আয়োজন করেছে বিএনপি উপজেলা শাখা। গত কয়েক দিন ধরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির জনসভার প্রচার প্রচারণা চালিয়েছে নেতাকর্মীরা। শহরের প্রধান প্রধান সড়ক ও জনসভাস্থলে বিএনপি উপজেলা শাখার নেতৃবৃন্দ ব্যানার ফ্যাস্টুন টানিয়েছে। সকাল থেকেই জনসভা স্থলে আসতে শুরু করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পটুয়াখালীর গলাচিপায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দীর্ঘ বছর পরে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিকাল তিনটায় উপজেলার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন। এছাড়া,সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান,সভা পরিচালনা করেন উপজেলা বিএনপি শাখার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস হাওলাদার। আরও উপস্থিতি ছিলেন জেলা,উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। এসময় পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মিলন তার নেতৃত্বে শহরে একটি বড় ব্যানারে মিছিল বের করেন এবং শহরজুড়ে মিছিল করা শেষ করেন,গলাচিপা হাই স্কুল খেলার মাঠে এবং পুরো মাঠে হাসান মামুন ভয় নাই রাজপথ ছাড়ি নাই স্লোগানে স্লোগানে মুখরিত হয়। জনসভায় প্রধান অতিথি হাসান মামুন বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী নির্বাচন পর্যন্ত বিজয়ের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবে। ত্যাগ স্বীকারের প্রত্যেকটি কর্মী ঔক্যবদ্ধ থাকবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে প্রতিনিধি হয়ে আসনে এবং মনোনয়ন পাবে আমরা তাকে নিয়ে বিজয়ী করবো ইনশাল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই