1. admin@banglarmuktokontho.com : admin :
মনোহরদীতে মৎস্য চাষীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম:
🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার অলিপুর সড়কে প্রাণঘাতী ধাক্কা, হাসপাতালে নেওয়ার আগেই শেষ শিশু আদিবা হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

মনোহরদীতে মৎস্য চাষীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৯৬ Time View

মনোহরদীতে মৎস্য চাষীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ-নরসিংদীর মনোহরদীতে মৎস্য চাষীদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৬ নভেম্বর)সকালে”ইলিশ আমাদের জাতীয় মাছ,জাটকা ধরলে সর্বনাশ”এই প্রতিপাদ্যক সামনে নিয়ে মৎস অধিদপ্তর মনোহরদী,নরসিংদীর আয়োজনে ও বাস্তবায়নে উপজেলার এল.কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে ইলিশ সম্পদ রক্ষা ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরে মৎস চাষীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার মৎস কর্মকর্তা মো.ফয়সাল আযম। প্রধাব অতিথির বক্তব্যে তিনি মৎস্য চাষীদের মৎস্য সম্পদ রক্ষার জন্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক কথা তুলে ধরেন। তিনি বলেন বর্তমানে মাছের বংশবিস্তার ধ্বংস হয়ে যাচ্ছে। কারেন্ট জাল নিয়ে আমরা ডিমওয়ালা মাছ শিকার করছি।৷ এতে করে মাছের বংশবিস্তারের অনেক ক্ষতি হচ্ছে। মাছ তাদের বংশবিস্তার করতে পারছে না।ফলে দেশের মধ্যে মাছের সংকট দেখা দিচ্ছে। এতে করে আমাদের দেশের অর্থনেতিক ক্ষতি হচ্ছে। আমাদের সকালের উচিত এইসব বিষয়ে সচেতন থাকা। মৎস সম্পদের উন্নতি মানে দেশের উন্নতি। দেশের উন্নচরতির জন্য আমাদের সকলকে মাছের বংশবিস্তার এর জন্য বিভিন্ন পদক্ষেপে গ্রহণ করতে হবে। উক্ত সভায় সার্বিকভাবে সহযোগীতা করেন খিদিরপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়াডের সন্মানিত মেম্বার জনাব রাকিবুল ইসলাম রাকিব। তিনি ও মৎস্য চাষীদের উদ্দেশ্যে মৎস্য সম্পদ নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূল বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা,সুশীল সমাজের ব্যক্তিবর্গ,মৎস্য চাষীগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই