1. admin@banglarmuktokontho.com : admin :
রাজবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

রাজবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা,প্রতিনিধিঃ-রাজবাড়ী।।
  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১১৮ Time View

রাজবাড়ীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

মোঃ জাহিদুর রহিম মোল্লা জেলা,প্রতিনিধিঃ-রাজবাড়ী।।
রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, রাজবাড়ীতে মাদকের প্রভাব রয়েছে। মাদক মুক্ত করতে কাজ করবো। বাল্য বিবাহ প্রতিরোধ সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। আপনাদের সহযোগিতায় রাজবাড়ীকে সুন্দর একটি জেলা গড়ে তুলতে চাই। সবাই ঐক্যবদ্ধ ভাবে সহযোগিতা করবেন।
নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, রাজবাড়ীর সকল শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে চাহিদা পূরণে জেলা প্রশাসন সব ধরণের প্রচেষ্টা চালিয়ে যাবে। আমরা রাজবাড়ীর সকল শ্রেণী-পেশার মানুষের অভিযোগ, অনুযোগ, সম্ভাবনা সহ সব ধরণের তথ্যর জন্য হ্যালো ডিসি অ্যাপ চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বুধবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজবাড়ী জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তৃতায় রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব কথা বলেন। রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, সহ-সভাপতি মেহেদী হাসান, মাসুদ রেজা শিশির, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেলুর রহমান, কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, আল মামুন আরজু, রতন মাহমুদ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন, সুমন বিশ^াস, এসএম রাসেল কবির প্রমুখ। এসময় সাংবাদিকরা রাজবাড়ীর বিভিন্ন সমস্যা তুলে ধরেন। রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক সাংবাদিকদের কথা শোনেন এবং রাজবাড়ীর উন্নয়নে এসব সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এরআগে উপস্থিত প্রায় অর্ধশতাধিক সাংবাদিকদের সাথে পরিচিত হন।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী
০১৭১৬৮১২৮৫৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই