1. admin@banglarmuktokontho.com : admin :
গাউছুল আজম মাইজভান্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার রাউজান উপজেলার অডিশন সম্পন্ন - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

গাউছুল আজম মাইজভান্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার রাউজান উপজেলার অডিশন সম্পন্ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১২৬ Time View

গাউছুল আজম মাইজভান্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার রাউজান উপজেলার অডিশন সম্পন্ন

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম জেলা স্টাফ রিপোর্ট।।
গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আওলাদে রাসুল সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (মঃ) এর পৃষ্ঠপোষকতায় ও নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী (মঃ) এর সার্বিক তত্ত্বাবধানে গাউছুল আজম মাইজভান্ডারী জাতীয় হিফ্জুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ ইং কর্মসূচির অংশ হিসেবে রাউজান উপজেলা অডিশন দলিলাবাদ দায়রা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। রাউজানসহ পাশ্ববর্তী উপজেলার শতাধিক শিক্ষার্থীদের অংশ গ্রহনের মাধ‍্যমে ৪ঠা নভেম্বর সোমবার সকালে রাউজান উপজেলার আওতাধীন শাহনগর,সাপলঙ্গা,ছত্রপাড়া ও দলিলাবাদ দায়রা শাখা প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সংসদের সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক মোহাম্মদ সেলিম আহমদ খান। উপজেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক ও দলিলাবাদ দায়রা শাখার সভাপতি শফিকুল আলম সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ,দারুত্বতালীম প্রতিনিধি মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন,গাউছুল আজম মাইজভান্ডারী হিফ্জুল কুরআন ফাউণ্ডেশনের সম্মানিত কো-অর্ডিনেটর হাফেজ ক্বারী মোবারক আলী হোসাইনী,রাঙ্গুনিয়া উপজেলা কার্যকরী সংসদের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, রাউজান উপজেলার সভাপতি ইউনুচ মিয়া,সহ সভাপতি শরীফ কোম্পানি শফি,কোষাধ্যক্ষ ইউছুফ সওদাগর, দারুত-তালীম মাওলানা নুরুল আলম,দপ্তর ও পাঠাগার সম্পাদক মোমিন আকবর কানন,সমাজ কল্যাণ সম্পাদক নুরুল আমিন,জনসংযোগ ও প্রচার সম্পাদক ও দলিলাবাদ দায়রা শাখার কোষাধ্যক্ষ মোহাম্মদ নাছির উদ্দিন,সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক মোহাম্মদ আমান উল্লাহ,দলিলাবাদ দায়রা শাখার জমিদাতা সৈয়দ মোহাম্মদ হায়দার আলী,উপদেষ্টা মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ বরকতুল্লাহ বিন হোসাইনী,হাফেজ মুহাম্মদ শাহাদাত হোসেন। উপস্থিত ছিলেন দলিলাবাদ দায়রা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিয়া,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন,দারুত-তায়ালীম সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন,সহ- সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোরশেদুল হক আরিফ, জনসংযোগ ও প্রচার সম্পাদক মিনার উদ্দীন,সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জালাল উদ্দিন,পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ বাবুল শরীফ,কদলপুর দায়রা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস,মাওলানা হাসান আলী,ডাবুয়া হিংগলা শাখার সভাপতি আবু সওদাগর, সুলতানপুর ৫নং ওয়ার্ড  শাখার সভাপতি মোহাম্মদ ছৈয়দ মিয়া,শাখার সদস্য রাশেদ,একরাম,তৌহিদ,সেলিম, ফোরকানসহ আগত বিভিন্ন মাদরাসার পরিচালক,শিক্ষক ও হাফেজগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই