1. admin@banglarmuktokontho.com : admin :
মনোহরদীতে ঘরে ঢুকে কিশোরীকে কুপিয়ে হত্যা,গুরুতর আহত-১ - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

মনোহরদীতে ঘরে ঢুকে কিশোরীকে কুপিয়ে হত্যা,গুরুতর আহত-১

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ Time View

মনোহরদীতে ঘরে ঢুকে কিশোরীকে কুপিয়ে হত্যা,গুরুতর আহত-১

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ নরসিংদীর মনোহরদীতে ঘরে ঢুকে আনিকা (১৫) নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময়এ আহত হয়েছেন নিহতের খালা পাপিয়া আক্তার (৩৭)।

সোমবার(৪ নভেম্বর)বিকাল পৌনে ৪ টার দিকে মনোহরদী পৌর শহরের মনোহরদী সরকারী কলেজের পেছনে নারান্দী মহল্লার সাত্তার মাস্টারের বাড়িতে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত আনিকা নরসিংদীর বেলাব উপজেলার পশ্চিম পোড়াদিয়া এলাকার শাহাজাদা নূরে আলমের মেয়ে। আহত পাপিয়া ওই বাড়িটির মৃত সাত্তার মাস্টারের স্ত্রী। আনিকা খালার বাড়িতে বসবাস করে স্থানীয় বিদ্যালেয়ে নবম শ্রেণিতে পড়াশোনা করতো।

মনোহরদী থানায় অফিসার ইনচার্জ মো.জুয়েল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

হতাহতের স্বজনদের বরাত দিয়ে তিনি জানান,সোমবার বিকালে দুর্বৃত্তরা বাড়িটির ঘরে ঢুকে গৃহবধূ পাপিয়া আক্তার ও তার কিশোরী ভাগ্নী আনিকাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আনিকার মৃত্যু হয়। এ সময় আহতের ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা হাসপাতালে ও পরে সেখান হতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও জানান,ঘটনাস্থল থেকে রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কী কারণে, কে বা কারা এ হতাহতের ঘটনা ঘটিয়েছে এটা নিয়ে তদন্ত হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই