1. admin@banglarmuktokontho.com : admin :
ঝিনাইদহ কালীগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজমিস্ত্রীর মৃত্যু - বাংলার মুক্ত কন্ঠ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

ঝিনাইদহ কালীগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজমিস্ত্রীর মৃত্যু

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার ঝিনাইদহ।।
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১১৫ Time View

ঝিনাইদহ কালীগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজমিস্ত্রীর মৃত্যু

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার ঝিনাইদহ।।
ঝিনাইদহের কালীগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রুপচান দাস (৩২) নামের এক রাজমিস্ত্রী মারা গেছেন। রোববার বিদাগত সন্ধ্যা রাত ৭টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রুপচান দাস উপজেলার বড় ভাটপাড়া গ্রামের বাসিন্দা। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। নিহতের ছোট ভাই রুপক দাস জানান,হাসপাতালে ভর্তির আগে কালীগঞ্জ শহরের দারুস সেফা প্রাইভেট হাসপাতালে পরীক্ষা করা হয়। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। তবে তিনি ডেঙ্গু পরীক্ষার কাগজ দেখাতে পারেননি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন জানান,৩ নভেম্বর হাসপাতালে বিকাল ৫টার দিকে ভর্তি হওয়ার পর দেড় দুই ঘন্টা পর ঐ রোগী মারা যায়। ভর্তির সময় তার শরীরে ১০৪ ডিগ্রী তাপমাত্রা ছিল। আমরা পরীক্ষা নিরীক্ষার সময় পায়নি। তার আগেই তিনি মারা যায়। যে কারনে ডেঙ্গু আক্রান্ত কিনা তা বলতে পারবো না। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম ডেঙ্গুতে মারা যাওয়ার বিষয়টি দুঃখজনক উল্লেখ করে বলেন,আজ থেকে আমরা উপজেলা ও পৌর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গু নিয়ে সচেতনা কর্মসূচী শুরু করেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই