1. admin@banglarmuktokontho.com : admin :
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে শ্রমিক নিহত - বাংলার মুক্ত কন্ঠ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম:
নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত নারী এমপির মনোনয়ন পেলেন আন্না মিনজ। অভিনন্দন!! কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাযতী আসামীর স্ত্রীর ঘরে যুবক 🚨ছেলেটিকে সাভারে পাওয়া গেছে 🚨 ” নিখোঁজ স্ত্রী খাদিজা আক্তার কে খুঁজে পেতে নরসিংদী সহ সারাদেশের জনসাধারণের সহযোগিতা কামনা করছে স্বামী “ ঝালকাঠির কাঠালিয়ার মফিজউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান নড়াগাতীতে ড্রেজারে বালু কাটার অপরাধে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ঝালকাঠির কাঁঠালিয়ায় বিএনপি নেতার উপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন রাতের আঁধারে চলছে মিন্টু মিয়ার অবৈধ মাটি কাটার ব্যবসা নড়াইলের পল্লীতে টাকা না পেয়ে ঘরের টিন খুলে নিল পাওনাদার

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে শ্রমিক নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৯৯ Time View

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে শ্রমিক নিহত

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদীঃ নরসিংদীর পলাশে ট্রেনে কাটা পড়ে মুনসুর আলী (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (৩ নভেম্বর)সকালে ঘোড়াশাল রেল স্টেশনের পাশে পুরাতন রেলব্রিজে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনসুর আলী নীলফামারীর সৈয়দপুর উপজেলার সোনাকুলি গ্রামের তান্দাইল আলীর ছেলে। রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,সকালে মুনসুর আলীসহ আরো ৭/৮ জন শ্রমিক ঘোড়াশাল ফ্ল্যাগ স্ট্রেশনের পুরাতন রেল ব্রিজে সংস্কারের কাজ করছিলেন। পরে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারো সিন্ধুর প্রভাতী একটি ট্রেন ওই ব্রিজ পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে মুনসুর আলীর মৃত্যু হয়। এসময় জীবন বাঁচাতে ব্রিজ থেকে লাফ দিয়ে আহত হয় আরো দুই শ্রমিক। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো:শহিদুল্লাহ হিরো জানান,অসাবধানতাবশত কাজ করার কারণে এই দুর্ঘটনা ঘটে। পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই