1. admin@banglarmuktokontho.com : admin :
মোবারকগঞ্জ সুগার মিলে চুরি : মীমাংসার চেষ্টা - বাংলার মুক্ত কন্ঠ
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা ৯ নং পোড়াহাটি ইউনিয়ন মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য “কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ডঃ রফিকুল ইসলাম হিলালী” জনপ্রতিনিধিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন: ‘শুধু সাংবাদিকদের কেন? লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, সভাপতি, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি, কেন্দ্রীয় কমিটি। গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু সেনবাগ বাজারে ফুটপাত ও সড়ক যেন ব্যবসায়ীদের শোরুম, জিম্মি পথচারীরা নড়াইলে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ১ বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

মোবারকগঞ্জ সুগার মিলে চুরি : মীমাংসার চেষ্টা

হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ।।
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১০৯ Time View

মোবারকগঞ্জ সুগার মিলে চুরি : মীমাংসার চেষ্টা

ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের মূল্যবান তামার তার চুরির ঘটনায় মিল কর্তৃপক্ষ অভিযোগ দিলেও এখনো ব্যবস্থা নেয়নি থানা পুলিশ। ২৪ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৮.৩০ টা দিকে মিলের কারখানার পিছনে ইটিপি সংযোগের তার চুরি হয়। যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা। চুরি ঘটনায় ২৮ অক্টোবর মিলের বস্থাপনা পরিচালকের পক্ষে জুনিয়র অফিসার (নিরাপত্তা) মো.মতিয়ার রহমান কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। অভিযোগে দুস্কৃতকারীদের নাম উল্লেখ করা হলেও নিরব ভূমিকা পালন করছে পুলিশ। স্থানীয়রা বলছে,এর আগে মিলে মূল্যবান যন্ত্রাংশ চুরি হয়েছে। এসব চুরির সাথে মিলের কিছু অসাধু কর্মকর্তা,কর্মচারী ও স্থানীয় চোর চক্রের সদস্যরা জড়িত রয়েছে। সর্বশেষ তামার তার চুরির ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় একটি মহল প্রভাব বিস্তার এবং মধ্যস্থতায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তারা। সক্রিয় একটি চোর চক্র মিলের অসাধু নিরাপত্তা কর্মীদের সহায়তায় তামার তার চুরির ঘটনা ঘটালেও,থানায় করা অভিযোগে ওই সময় মিলে দায়িত্বরত ঐ স্থানের কোনো নিরাপত্তা কর্মীর নাম উল্লেখ করা হয় নি।কালীগঞ্জ থানায় করা অভিযোগে উল্লেখ করা হয়েছে,২৪ অক্টোবর রাত ৮.৩০ মিনিটে মিলের কার খানার পিছনে ইটিপি সংযোগের মূল্যবান তার চুরি হয়। চুরির পরের দিন শহরের যশোর সড়কস্থ্য বৈশাখী তেল পাম্প মোড়ের রুমা হোটেল সংলগ্ন আবদুল্লাহর ভাংড়ি মালামাল ক্রয় ও বিক্রয় দোকানের কর্মচারী আব্দুল মালেক স্বীকার করে যে,মিল সংলগ্ন বলিদাপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে মো.জহুরুল ইসলাম ৩৭ কেজি মূল্যবান তামার তার বিক্রি করে গেছে। একই গ্রামের বাবর আলীর ছেলে মো.রাশেদ তার চুরির সাথে জড়িত বলে উল্লেখ করা হয় অভিযোগে। মিল কর্তৃপক্ষ মালামাল গুলো উদ্ধার করে বর্তমানে নিজেদের হেফাজতে রেখেছে। বাকি তার উদ্ধার ও তদন্তপূর্বক প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেয়ার জন্য বলা হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। ফলে চোররা এ ধরনের কাজে উৎসাহিত হবেন বলেও মনে করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জুনিয়র অফিসার (নিরাপত্তা) মো.মতিয়ার রহমান জানান,চুরির ঘটনার পর আমরা খোজ খবর নিয়ে ৩৭ কেজি তার উদ্ধার করি। এরপর সুনির্দিষ্টভাবে থানায় অভিযোগ দায়ের করি। কিন্তু পুলিশ এখনো উল্লেখযোগ্য কোন ব্যবস্থা নেয়নি। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, অভিযোগ পাওয়ার পর আমরা তদন্ত করছি। আমরা অভিযুক্তদের আটক ও বাকি তার উদ্ধারের চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 বাংলার মুক্ত কন্ঠ
সাইট নির্মাণ করেছেন ক্লাউড ভাই